Monday , 11 October 2021 | [bangla_date]

বিদেশি সংস্কৃতির আগ্রাসন থেকে বেরিয়ে আসতে হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥- দিনাজপুর-১ (বীরগঞ্জ – কাহারোল) আসনের সংসদ সদস্য বাংলাদেশ হিন্দু ধর্মালম্বী কল্যাণ ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, আমাদের দীর্ঘকালের স্থানীয় সমৃদ্ধ বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের লালনকে জোরদার করতে হবে। আমাদের সাংস্কৃতিক এ আগ্রাসন থেকে বেরিয়ে আসতে হবে এবং দেশীয় সংস্কৃতির লালন করতে হবে। কারণ বাঙালির দীর্ঘকালের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে বিদেশি সংস্কৃতির আগ্রাসন থেকে বেরিয়ে আসতে হবে। আসন্ন শারদীয় দূর্গোৎসব উপলক্ষে ৯ অক্টোবর ২০২১ শনিবার বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নে দলুয়া স্কুল ও মহাবিদ্যালয়ের হলরুমে ইউনিয়নের সকল পূজা মন্ডপে ঢাল, কাশি ও প্রসাদের থালা বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সাতোর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ডাঃ দধিনাথ রায় এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন প্রধান, জেলা পরিষদের সদস্য ও আসন্ন ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. আতাউর রহমান বাবু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গোপাল দেব শর্মা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা আক্তার বৃষ্টিসহ সাতোর ইউনিয়নের আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইছাহাক আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বঙ্গবন্ধু কন্যা দেশেই সকল ধরনের চিকিৎসা সেবার ব্যবস্থা করেছেন ——হুইপ ইকবালুর রহিম এমপি

কাহারোলে সড়ক দূর্ঘটনায় এক মটরসাইকেল আরোহী নি-হত

পীরগঞ্জে আইন শৃংখলা কমিটির সভা

রাণীশংকৈলে কবি কাজী নজরুলের ১২৬ তম জন্ম জয়ন্তী

বীরগঞ্জ মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের পাশে দাঁড়ালেন আজমল হক ফাউন্ডেশন

বীরগঞ্জে গ্রীন ভয়েস এর বৃক্ষরোপণ কর্মসূচী

বীরগঞ্জে জমি সংক্রান্ত বিবাদে প্রতিপক্ষের হামলায় ৪ জন গুরুতর আহত

হত্যা মামলার আসামী হওয়ায় হরিপুরে সংবাদ সম্মেলন

সভাপতি খায়ের সম্পাদক জুয়েল পঞ্চগড় জেলা বাপার ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠিত

দিনাজপুরের বোচাগঞ্জ ঘূর্ণিঝড়ের তান্ডবে উফড়ে পড়েছে ৩শ বছরের পুরনো বটগাছ

দিনাজপুরের বোচাগঞ্জ ঘূর্ণিঝড়ের তান্ডবে উফড়ে পড়েছে ৩শ বছরের পুরনো বটগাছ