Friday , 8 October 2021 | [bangla_date]

বীরগঞ্জে আলোর পথে ফাউন্ডেশনের উদ্যোগে সার্কাসখেলা ও যাদু প্রদর্শনী অনুষ্ঠিত

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের কল্যাণী হাট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বৃহস্পতিবার বিকেলে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী যাদু প্রদর্শনী ও সার্কাস খেলা এবং সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাবেক তহশীলদার মোসাব্বর হোসেন শাহের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান এম,এ খালেক সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আবুল কালাম আজাদ, ব্যবসায়ী মোঃ বুলু,বিশিষ্ট সমাজসেবক রিয়াজুল ইসলাম, মোঃ সম্রাট আকবর, সমাজসেবক রবার্ট মার্ডি,৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ দুলাল মিয়া,৯নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ ইসমাইল হোসেন, বিশিষ্ট সমাজসেবক মোঃ মজিবর রহমান, ৭.৮ ও৯ নং ওয়ার্ড মহিলা সদস্য মোছাঃ হোসনে আরা,আসন্ন ইউপি নির্বাচনে ৯নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোঃ রুবেল ইসলাম, মোঃ জাহাঙ্গীর আলম (খোকন), আলোর পথে ফাউন্ডেশনের সভাপতি মোঃ হানিফ হোসেন, সহ-সভাপতি মোঃ রয়েল হোসেন, সাধারণ সম্পাদক গোকুল চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক মোঃ জবায়দুল হক,কোষাধ্যক্ষ মিলন কিস্কু, সদস্য মেহের আলী,আশরাফুল সহ সকল সদস্যগন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বীরগঞ্জের ধারাভাষ্যকার তইফুল ইসলাম তপু। স্বাস্থ্যবিধি মেনে জামালের ভাই বন্ধু সার্কাস দলের খেলাটি উপোভোগ করতে মাঠের চতুঃপার্শ্বে হাজার হাজার নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ সহ বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ মানুষের ঢল নামে। অনুষ্ঠান শেষে আলোর পথে ফাউন্ডেশনের সভাপতি মোঃ হানিফ হোসেন জানান, এটি একই সেচ্ছাসেবী সংগঠন। এই সংগঠনের মাধ্যমে সেচ্ছাশ্রম দিয়ে এলাকার মানুষের জীবনমান উন্নয়নে কাজ করা ও বিভিন্ন সামাজিক কাজে অংশগ্রহন করাই তাদের মূল লক্ষ্য। বর্তমানের করোনা কালীন মহামারিতে মানষের জীবন যাত্রা প্রায় স্থবির হয়ে আনন্দ হারিয়ে গেছে। তাই যাদূ ও সার্কাস খেলা প্রদর্শণ হওয়ায় আগন্তুক মানুষের মনে উচ্ছাস ও আনন্দের খোরাক জোগাতে পেরেছে বলে মনে করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে সাব-রেজিস্ট্রার রিপন মন্ডলের বিরুদ্ধে ব্যাপক ঘুষ দুর্নীতির অভিযোগ, দুদকের তদন্ত.

জাসাস’র মানববন্ধন শহীদ জিয়া ও তারেক রহমানকে নিয়ে অবমাননা ও কুরুচিপূর্ণ মন্তব্য জনগণ সহ্য করবে না

বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ৮জন গ্রেপ্তার

দিনাজপুরে আইইবির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত- ৪

রাণীশংকৈলে বায়তুল আমান জামে মসজিদের প্রতিষ্ঠাতার ইন্তেকাল

বীরগঞ্জে মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের ষ্ট্যান্ড কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত

আটোয়ারীতে জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

আটোয়ারীতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রযুক্তিগত কর্মকর্তা’র নেতৃত্বে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন পরিদর্শন টিম

ঠাকুরগাঁও জেলা পরিষদের নির্বাচনের জয়ী হলেন