Thursday , 21 October 2021 | [bangla_date]

বীরগঞ্জে ইঁদুর নিধন অভিযানের শুভ উদ্বোধন

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে আসুন,
সম্পদ ও ফসল রক্ষায় সম্মিলিতভাবে ইঁদুর নিধন করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে
ইঁদুর নিধন অভিযানের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা কৃষক
প্রশিক্ষণ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আয়োজনে
উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. কামাল হোসেনের সভাপতিত্বে আলোচনা
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও অভিযানের শুভ উদ্বোধন করেন উপজেলা
পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো. আমিনুল ইসলাম। অন্যান্যদের মধ্যে
বক্তব্য রাখেন বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা কৃষি
সম্প্রসারণ অফিসার মনোরঞ্জন অধিকারী, কমল কৃষ্ণ রায়,উপসহকারী কৃষি
কর্মকর্তা কল্যাণী ব-ক আনিছুর রহমান ও কৃষক আলতাফ হোসেন প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ আব্দুল
বারী।উপ-সহকারী কৃষি কর্মকর্তা- কর্মচারী সহ ৩০ জন কৃষক উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে উপস্থিত কৃষকদের মাঝে ইঁদুর নিধনের জন্য ইঁদুরনাশক ওষুধ
বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম। প্রধান অতিথি
আমিনুল ইসলাম তার বক্তব্যে বলেন, ইঁদুর আমাদের প্রচুর ক্ষতি করে। এরা ছোট
প্রাণি হলেও এর ক্ষতির পরিমাণ ব্যাপক। ইঁদুর কৃষকের উৎপাদিত ফসলের ২০-৩০ ভাগ
ক্ষতি করে থাকে। আমাদের বাসা বাড়ির বিভিন্ন জিনিসপত্র নষ্ট করে। তাই ইঁদুরেরবংশ বিস্তার রোধ করতে হবে। তাই সঠিক জ্ঞান এবং কৌশল প্রয়োগের মাধ্যমে
সম্মিলিত ও সমন্বিতভাবে ইঁদুর দমন করলে এদের সংখ্যা কার্যকরভাবে কমিয়ে আনা
সম্ভব। ফসলের মাঠে কৃষক ও কৃষি কর্মকর্তাদের নজরদারী বাড়াতে হবে। তিনি
আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার কৃষি বান্ধব সরকার।
কৃষি ও কৃষকের উন্নয়নে নিরলসভাবে কাজ ও সহযোগিতা করে যাচ্ছেন সরকার।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে বাধা সৃষ্টিকারী জিয়া-মোস্তাকরা এখন ইতিহাসের আস্তাকুড়ে -হুইপ ইকবালুর রহিম

বিরলে বিএমডিএ’র সাথে আদিবাসী ও দলিত জনগোষ্ঠীর আলোচনা সভা

যারা ৭১ সালে জাতির সাথে বেঈমানী করেছে তাদেরকে বর্জন করুন —— ঠাকুরগাঁওয়ে নিজ নির্বাচনী সভায় মির্জা ফখরুল

পীরগঞ্জে আদিবাসীদের উন্নয়নে মতবিনিময়

বীরগঞ্জে মানবিক সহায়তায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অতিদরিদ্র ৭০৪৩৬ জন পাবেন ভিজিএফ

আগাম জাতের ফুলকপি চাষে বীরগঞ্জের ব্যস্ত কৃষকরা

নিজের চাহিদা পুরণ করে উৎপাদিত ফসল বাইরে বিক্রি করতে হবে —-রাণীশংকৈলে কৃষি মেলায় ইন্দ্রজিত সাহা

প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি-গৃহ হস্তান্তর উদ্বোধন অনুষ্ঠিত

আবারও পঞ্চগড়-ঢাকা মহাসড়ক অবরোধ পঞ্চগড়-১ আসনে হাইব্রিড নেতাকে মনোনিত করার প্রতিবাদে এবং মনোনয়ন বাতিল দাবিতে সংবাদ সম্মেলন

রাণীশংকৈলে ৫ইউপিতে নৌকার মাঝি হলেন যারা