Monday , 4 October 2021 | [bangla_date]

বীরগঞ্জে এতিমখানার আবাসিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন ও মতবিনিময় সভা

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি॥-
৩ অক্টোবর ২০২১ রোববার বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়নে নাগরগঞ্জ নুরুন্নাহার নুরউদ্দীন চৌধুরী এতিমখানার আবাসিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর -১(বীরগঞ্জ -কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অদম্য গতিতে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। আজ এই উন্নয়নের বাংলাদেশকে এই উগ্রবাদীরা সহ্য করতে পারছে না। কীভাবে উন্নয়নশীল বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে উন্নতির পথে বাধা সৃষ্টি করে জঙ্গি ও ব্যর্থ রাষ্ট্র করাই স্বাধীনতা বিরোধীদের অপপ্রয়াস। তাই তারা ধর্মের অপব্যাখ্যার মাধ্যমে দেশে সাম্প্রদায়িকতা উস্কে দিয়ে দেশি-বিদেশি চক্রান্ত বাস্তবায়নের জন্য মৌলবাদ সমর্থন করছে। এমনি পরিস্থিতিতে উগ্রসাম্প্রদায়িক শক্তিকে মোকাবিলা করার পাশাপাশি আমাদেরকে আরও সোচ্চার হতে হবে। ১১নং মরিচা ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল এর সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন প্রধান, নাগরগঞ্জ নুরুন্নাহার নুরউদ্দীন চৌধুরী এতিমখানার সহকারী সুপার মো. রশিদুল ইসলাম, বীরগঞ্জ উপজেলা রিকশা -ভ্যান শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা মোঃ মোনায়েম মিয়া বীরগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ছকিউদ্দিন আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আগামী মাসে পঞ্চগড়ে দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র চালু হতে হচ্ছে

ঠাকুরগাঁওয়ে জাতীয়তাবাদী মহিলাদলের দ্বি-বার্ষিক সম্মেলন–সভাপতি- প্যারিস, সাধারণ সম্পাদক–নাজমা,

বোচাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট

দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটে কর্মরত রাজস্ব খাতে প্রক্রিয়াধীন শিক্ষকবৃন্দের মানববন্ধন ও স্মারকলিপি

পণ্যের গায়ে মেয়াদ ও তথ্য সরবরাহ না করায় ৩টি প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা

বীরগঞ্জ কোরবানির ঈদ সামনে রেখে ব্যস্ত কারিগররা।

পঞ্চগড়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও তথ্য অধিকার আইন বিষয়ে জাতীয় সেমিনার

দৈনিক নওরোজ ও সাপ্তাহিক দিনাজপুর এক্সপ্রেস পত্রিকার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

ইউপি সদস্যদের প্রাপ্য টাকা সম্মানী ভাতা আত্মসাৎ‘র অভিযোগে দিনাজপুরের মরিচা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

কাহারোলের আমন ধানের খড় বিক্রির জন্য এখন দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে