Saturday , 30 October 2021 | [bangla_date]

বীরগঞ্জে জাতীয় নারী ফুটবল প্রশিক্ষণ ক্যাম্পে সুযোগ পাওয়া সংবর্ধনা

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ জাতীয় অনূর্ধ্ব ১৪ নারী ফুটবল প্রশিক্ষণ ক্যাম্পে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৩জন সুযোগ পাওয়ার তাঁদেরকে সংবর্ধনা দেওয়া হয়েছে।বৃহস্পতিবার দুপুর ১২ টায় উপজেলার দক্ষিণ পলাশবাড়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী শান্তি মার্ডি, মোছা. মণি আক্তার ও পুতুল মুরমু সুযোগ পাওয়ার উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে নিজস্ব অর্থায়নে তাঁদেরকে সংবর্ধনা দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো. আমিনুল ইসলাম। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কাদের, দিনাজপুর ফুটবল ফেডারেশনের ভাইস চেয়ারম্যান আব্দুল সাত্তার, বীরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. আবেদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন, সাংবাদিক রনজিৎ সরকার রাজ, তোফাজ্জল হোসেন, বিকাশ ঘোষ, কার্তিক ব্যানার্জী ও আব্দুল জলিল সহ অভিভাবকরা উপস্থিত ছিলেন। সুযোগ পাওয়া তিনজনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার লেখাপড়ার পাশাপাশি সমাজে খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় উৎসাহিত করছে। এ লক্ষ্যে তিনি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্ণামেন্ট চালু করেছেন। কোচ আব্দুল সাত্তার জানান, ঢাকায় ১ মাস প্রশিক্ষণ শেষে আগামী দুই বছরের জন্য মনোনীত হওয়ার সুযোগ রয়েছে বলে তিনি শতভাগ আশাবাদী।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে ওয়ার্ল্ড ভিশন কর্তৃক অতি দরিদ্রদের মাঝে ক্ষুদ্র ব্যবসার উপকরণ বিতরণ

দিনাজপুর রক্তদান সমাজকল্যাণ সংস্থা নিবন্ধন পেল

আটোয়ারীতে ওষূধের দোকানে দুর্ধর্ষ চুরি

বীরগঞ্জে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

বীরগঞ্জে আসন্ন মোহনপুর ইউপি নির্বাচনে নৌকা প্রতীক পেতে সমর্থন চেয়ে মতবিনিময় সভা

সেন্ট ফিলিপস হাই স্কুল এন্ড কলেজে শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

সীমান্তে ফুলবাড়ী ২৯ বিজিবির অভিযানে বিপুল পরিমান যৌনউত্তেজক সিরাপ উদ্ধার

“এক ফোনেই বাসায় পৌঁছে যাচ্ছে পণ্যসামগ্রী”

ঠাকুরগাঁওয়ে রুহিয়া ডিগ্রী কলেজের ৫০ বছর পূর্তিতে সুবর্ণ জয়ন্তী

বীরগঞ্জের আত্রাই নদীতে গোসল করতে গিয়ে ২ শিশু নিখোঁজ, এক জনের মরদেহ উদ্ধার