Saturday , 2 October 2021 | [bangla_date]

বীরগঞ্জে টি-টিন ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বুড়িরহাট ছাত্র সমাজের আয়োজনে মরহুম মো. আবু বক্কর সিদ্দিক স্মৃতি টি টেন টুনার্মেন্টে এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার পাল্টাপুর ইউনিয়নের দক্ষিণ রঘুনাথপুর স্কুল মাঠে ফাইনাল খেলা শেষে ৪নং পাল্টাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুরেন্দ্র নাথ রায় কোকিলের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাল্টাপুর ইউনিয়ন পরিষদের বর্তমান সফল চেয়ারম্যান ও আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ তৌহিদুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক তোফাজ্জল হোসেন রাজা, প্রধান শিক্ষক আব্দুল রাজ্জাক, পাল্টাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম, পাল্টাপুর ইউপির ২নং ওয়ার্ডের ইউপি সদস্য জিয়াউর রহমান জিয়া, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য নুরনবী ইসলাম, এসএবিডির সহ সভাপতি আল ইমরান। ক্রিকেট টুুুর্নামেন্টের চ্যাম্পিয়ন বীরগঞ্জ একাদশ দল ও রার্নাস আপ বুড়ির হাট ছাত্র সমাজ দলের মাঝে ট্রফি তুলে দেন প্রধান অতিথি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈল মহিলা ডিগ্রী কলেজের একাডেমিক ভবনের শুভ উদ্বোধন

কাহারোলে ১১ হাজার ৬২০ হেক্টর জমিতে ভূট্টা চাষাবাদে লক্ষ্যমাত্রা নির্ধারণ

আটোয়ারীতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপিত

ঈদুল আযহাকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন বীরগঞ্জের গরু খামারীরা

হরিপুর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ

পীরগঞ্জে ছাত্রইউনিয়নের পৌর শাখার সম্মেলন

দূর্গা পূজা উপলক্ষে সেতাবগঞ্জ পৌরসভার অনুদান প্রদান

রাণীশংকৈলে ৩ মাদকসেবীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান

বোচাগঞ্জে বন্যায় ভেঙ্গে যাওয়া ব্রিজ নির্মান না হওয়ায় দূর্ভোগে কয়েক হাজার গ্রামবাসী

রাণীশংকৈলে দিন ব্যাপি ফ্রি মেডিক্যাল ক্যাম্প