Monday , 18 October 2021 | [bangla_date]

বীরগঞ্জে তন্ত্রমন্ত্র দিয়ে সাপ টানার প্রতিযোগিতা

বীরগঞ্জে তন্ত্রমন্ত্র দিয়ে সাপ টানার  প্রতিযোগিতা

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে তন্ত্র-মন্ত্রের মধ্যে দিয়ে
অনুষ্ঠিত হয়ে গেলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলা। উপজেলার সাতোর ইউনিয়নের
দগড়াই খাটিয়া দিঘী যুব সমাজের আয়োজনে সোমবার বিকেলে খাটিয়া দিঘী মাঠে সাপ
দিয়ে পাতা খেলা অনুষ্ঠিত হয়েছে। এসময় পুরো মাঠ জুড়ে ছিলো দর্শনার্থীদের উপচে পড়া
ভিড়, সেই সাথে পুরো এলাকা জুড়ে ছিলো উৎসবের আমেজ। বিভিন্ন এলাকা থেকে আসা
৯টি তান্ত্রিক দল তাদের তন্ত্রমন্ত্র দিয়ে পাতা রূপী সাপকে মাঠের মাঝখান থেকে চারদিকে টানার
প্রতিযোগিতা করে। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি
হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো. আমিনুল ইসলাম।
সাতোর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব রেজাউল করিম শেখ এর সভাপতিত্বে বিশেষ অতিথির
বক্তব্য রাখেন সাতোর ইউনিয়ন আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. দধিনাথ রায়, সাবেক
চেয়ারম্যান রুপনারায়ন শর্মা, সহ সভাপতি জাকির হোসেন রাজা, দিনাজপুর জেলা পরিষদের সদস্য
আতাউর রহমান বাবু, সাবেক ছাত্রনেতা আ. রশিদ সরকার, ইউপি সদস্য টংক নাথ রায়, দগড়াই
খাটিয়া দিঘী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক মিয়া। অনুষ্ঠানটি পরিচালনা করেন
ইউপি সদস্য সবুজ প্রমানিক। পরে বিজয়ীদলের মাঝে পুরষ্কার হিসেবে নগদ অর্থ প্রদান করেন
প্রধান অতিথি আমিনুল ইসলাম।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুর -১ আসনে প্রতীক বরাদ্দ পেয়েই প্রতিদ্বন্দ্বিতা নেমেছে ৫ জন

বোচাগঞ্জে নির্মানের ১ বছরেই গুড নেইবারস স্কুলে ফাটল আতঙ্কিত শিক্ষার্থী ও অভিভাবক

বিমান দু.র্ঘট.নায় প্রাণহা,নিতে দিনাজপুর মহিলা পরিষদের শো,ক র‌্যালী

পেঁয়াজের সংকট কমাতে চিরিরবন্দরে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ

শিক্ষক-কর্মচারীর চাকরি জাতীয়করণসহ বিভিন্ন দাবিতে দিনাজপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ওয়াশব্লকের কাজ রেখেই বিল তুলে লাপাত্তা ঠিকাদার

পঞ্চগড়ের দেবীগঞ্জে বৃদ্ধার হত্যাকান্ডের রহস্য উম্মোচন তালাকপ্রাপ্ত স্ত্রীর পরকিয়ার জেরে শ্বাশুরীকে হত্যা করে মুকুল

বোচাগঞ্জে ১২৫টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রজেক্টর ফেরত নিল শিক্ষা অফিস

বিভিন্ন দাবিতে দিনাজপুরে খেত মজুর সমিতির মানববন্ধন

প্রবীণ হিতৈষী সংঘ’র ৩১তম দ্বি-বার্ষিক সাধারণ সভা