Wednesday , 27 October 2021 | [bangla_date]

বীরগঞ্জে পল্লীশ্রী’র উদ্যোগে ২ ব্যাপী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে নারীদের কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষে আদর্শ গ্রাম সিবিও নারী ক্লাব বীরগঞ্জ পৌরসভা ও উপজেলার ১নং শিবরামপুর, ৩নং শতগ্রাম, ৪নং পাল্টাপুর, ৭নং মোহাম্মদপুর ও ১১নং মরিচা ইউনিয়নের সিবিও ‘এর ২০ জন নারী নেত্রীদের দল ব্যবস্থাপনা বিষয়ক ২ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বীরগঞ্জ প্রেসক্লাবের সম্মেলনকক্ষে পল্লীশ্রী, নারীর ক্ষমতায়নের জন্য সুযোগ সৃষ্টি প্রকল্প এর আয়োজনে ও ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড জার্মানী’র সহযোগিতায় প্রশিক্ষণ কর্মশায় পল্লীশ্রী প্রোগ্রাম অফিসার মোছা: শাহীন আকতারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশ আক্তার বৃষ্টি। এসময় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,প্রশিক্ষণের মাধ্যমে নারীরা দক্ষতা অর্জন করবেন। সিবিও আদর্শ গ্রাম নারী ক্লাবের দলগুলো সরকারের বিভিন্ন দপ্তরে কর্মক্ষেত্রে উপযোগী করে গড়ে তুলতে সক্ষম হবে । দুই দিনব্যাপী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণে বীরগঞ্জ পৌরসভা ও উপজেলার ৫ টি ইউনিয়নের বিভিন্ন আদর্শ গ্রাম, সিবিও এবং নারী ক্লাবের ২০ জন নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারিদের মাঝে বিভিন্ন উপকরণ প্রদান করা হয়। উক্ত প্রশিক্ষণে সর্বিক পরিচালনায় ছিলেন পল্লীশ্রী’র প্রোগ্রাম অফিসার শাহীনা আকতার এবং পল্লীশ্রী’র প্রোগ্রাম ফ্যাসিলিটেটর সৈয়দ আলী।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঘোড়াঘাটে জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন

বীরগঞ্জে ইউএনওকে প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন

পল্লীশ্রী’র আয়োজনে বয়স্ক ভাতা প্রদানে সেবা প্রদানকারীদের সাথে জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা

ইউরোপিয়ান ইউনিয়ন ডেলিগেশন এর ফাস্ট সেক্রেটারির সাথে হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর এর মতবিনিময়

স্পেনকে হারিয়ে আবারও অলিম্পিক ফুটবলের সোনা জিতল ব্রাজিল

বীরগঞ্জে ৩২ পরিবারের যাতায়াত রাস্তা বন্ধ করে নির্মাণ কাজ,বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ

ঠাকুরগাঁওয়ে বিজিবি দিবসে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা

পরিচ্ছন্ন ঠাকুরগাঁও গড়তে জেলা যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

রাণীশংকৈলে শীত বস্ত্রের অভাবে ঠান্ডায় কাহিল ছিন্নমূল শ্রমজীবীরা !

পঞ্চগড়ে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করেছে রিক