Sunday , 31 October 2021 | [bangla_date]

বীরগঞ্জে মসজিদের ভিত্তি প্রস্তরের শুভ উদ্বোধন

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের শীতলাই বানিয়াপাড়ায় জামে মসজিদের দ্বি-তলা ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।শনিবার সকালে এ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম। মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব মফিজ উদ্দীনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কাদের, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. ইয়াকুব আলী বাবুল ও দিনাজপুর শিক্ষা বোর্ডের কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী। এসময় সুজালপুর ইউপির সাবেক চেয়ারম্যান ও কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম, উপজেলা আ.লীগের কৃষি ও সমবায় সম্পাদক আ. কাইয়ুম চৌধুরী, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. মাহাবুর রহমান চৌধুরী বাবু, সাবেক ইউপি সদস্য রাজাহারুল ইসলাম রাজা, ১নং ওয়ার্ড আ.লীগের সভাপতি মো. হাবিবুর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
ইট পোড়ানো প্রস্তুতি সম্পন্ন রাণীশংকৈলে ভাটাগুলোতে আগুন জ্বালানো অনিশ্চিত

ইট পোড়ানো প্রস্তুতি সম্পন্ন রাণীশংকৈলে ভাটাগুলোতে আগুন জ্বালানো অনিশ্চিত

বিএনপি এই বাংলাদেশকে সাম্রাজ্যবাদী শক্তির কাছে তুলে দিতে চায় —–নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি

জেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভায় জেলা প্রশাসক আগামী প্রজন্মকে স্বাস্থ্যবান ও পুষ্টিসমৃদ্ধ করতে নিরাপদ খাদ্য উৎপাদন ও সরবরাহ নিশ্চিত করতে হবে

আটোয়ারীতে মটরসাইকেল দুর্ঘটনায় একজনের মৃত্যু

বোচাগঞ্জের সায়মা পারভেজ রিসোর্ট

সচেতন সংঘ-এর উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে বর্ষপূর্তি উপলক্ষ্যে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

পঞ্চগড়ে সরকারি মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতি ও মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে টেকসই নদী ব্যবস্থাপনা সংক্রান্ত মতবিনিময় সভা

শেখ হাসিনা ছাড়া মানুষের ভাগ্য পরিবর্তন ও উন্নয়ন সম্ভব নয় -হুইপ ইকবালুর রহিম

বীরগঞ্জ উপজেলার ১৬০ পূজা মণ্ডপে ১১২০ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন রযেছে