Saturday , 9 October 2021 | [bangla_date]

বীরগঞ্জে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মতবিনিময়

বিকাশ ঘোষ, বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার পাল্টাপুর ইউনিয়নের দক্ষিণ রঘুনাথপুর আর্দশ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে শিক্ষক রুমে মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন স্কুলের প্রতিষ্ঠাতা, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো. আমিনুল ইসলাম। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাল্টাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুরেন্দ্র নাথ রায় কোকিল। এসময় ২নং ওয়ার্ডের ইউপি সদস্য জিয়াউর রহমান জিয়া, ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজগর আলী, ২নং ওয়ার্ডের সভাপতি আনিসুর, সাধারণ সম্পাদক মেরুউন খান, ৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক নুর ইসলাম মাস্টার, ৬নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক বাবু, ৯নং ওয়ার্ডের সভাপতি আতাউর রহমান, প্রবীন নেতা হবিবর রহমান ও শহিদুল ইসলাম সহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ সহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান শিক্ষক আব্দুল খালেক তার বক্তব্যে বলেন, প্রধান অতিথি আমিনুল ইসলাম ১৯৯৩ সালে এমপি থাকাকালিন এই স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। বর্তমানে কয়েকটি ক্লাস রুম ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে। তাই ক্লাস রুম নির্মাণ সহ বিদ্যালয়ের অবকাঠামো সংস্কার করা খুবই জরুরি। বিদ্যালয়ের অবকাঠামো সংস্কার ও নির্মাণের আশ্বাস দিয়ে প্রধান অতিথি আমিনুল ইসলাম তার বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার শিক্ষার মান উন্নয়ন ও প্রসার ঘটাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিদ্যালয়ের শিক্ষার মান বৃদ্ধি, বাল্যবিবাহ প্রতিরোধ ও শিশুদের ঝরে-পড়া রোধসহ বিভিন্ন বিষয়ে গুনগত মান উন্নয়নে সবার সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হাজার হাজার মানুষের অশ্রæসিক্ত, শ্রদ্ধা ও ভালবাসায় চির বিদায় নিলো অপর্না

বীরগঞ্জে পিবিবি এর এইচএসসি পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান

পীরগঞ্জে বিকাশ ব্যবসায়ী ইসাহাক হত্যায় জড়িত ৩ জন আটক

জ্বালানি তেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধিতে ঠাকুরগাঁয়ে প্রতিবাদ সমাবেশ

বিনা পাসপোর্টে অবৈধ অনুপ্রবেশের দায়ে হিলি সীমান্তে এক বাংলাদেশী আটক

রাণীশংকৈলে এতিম নিবাসীদের ক্যাপিটেশন গ্র্যান্টের চেক বিতরণ

দিনাজপুরে চালের বাজারে নেই সরকারি নির্দেশনা মানার বালাই!

ঠাকুরগাঁওয়ে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি

বোদায় অবসরপ্রাপ্ত সেনা সংস্থার শীতবন্ত্র কম্বল বিতরণ

দিনাজপুর সুপার কাপ ক্রিকেট টুর্নামেন্টে ইদগাহ স্পোটিং ক্লাব চ্যাম্পিয়ন

দিনাজপুর সুপার কাপ ক্রিকেট টুর্নামেন্টে ইদগাহ স্পোটিং ক্লাব চ্যাম্পিয়ন