Wednesday , 20 October 2021 | [bangla_date]

বোচাগঞ্জে ধর্ষনের মামলা দায়ের-আটক-২

বোচাগঞ্জে ধর্ষনের মামলা দায়ের-আটক-২

বোচাগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর ইউনিয়নের সুলতানপুর (আবাসন) এর এক শিক্ষিকা তরুনী (১৯) কে দলবদ্ধ ভাবে ধর্ষনের অভিযোগে ধর্ষিতা নিজেই বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে।
মামলার বাদী জানান, সে সুলতানপুর শিশু একাডেমীর শিক্ষিকা, গত ১৮ অক্টোবর সোমবার সকাল সাড়ে ৭টার সময় নিজ বাড়ী হতে পায়ে হেটে কর্মস্থলে যাওয়ার পথে মোঃ মামুনুর রশিদ(২৬) ও মোঃ সুজন আলী(২৫) শিক্ষিকার পথ রোধ করে জোর পুর্বক সেতাবগঞ্জ চিনিকলের আখ ক্ষেতে নিয়ে পালা ক্রমে ধর্ষন করে পালিয়ে যায়। লোক লজ্জার ভয়ে ঐ তরুনী শিক্ষিকা ঘটনাটি লুকিয়ে রাখেন। কিন্তুু এলাকায় ঘটনাটি ফাস হয়ে গেলে এলাকাবাসী ধর্ষক দুজন কে আটক করে বোচাগঞ্জ থানায় খবর দিলে পুলিশ তাদের কে থানা হেফাজতে নেয়।
গতকাল ২০ অক্টোবর বুধবার সকালে উক্ত শিক্ষিকা নিজে বাদী হয়ে ২ জন কে আসামী করে ৯(৩) ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ এ জোর পুর্বক ইচ্ছার বিরুদ্ধে দলবদ্ধভাবে ধর্ষন আইনে মামলা দায়ের করেন। মামলা নং-০৭ তাং-২০/১০/২০২১ আসামীরা হলেন সুলতানপুর আবাসনের মোঃ নুর ইসলামের পুত্র মোঃ মামুনুর রশিদ ও সেনিহারী গ্রামের মোঃ সাহিজ উদ্দিনের পুত্র মোঃ সুজন আলী।
মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান সরকার জানান, মেডিক্যাল রির্পোটের জন্য ভিকটিম কে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান হয়েছে। বোচাগঞ্জ থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোঃ মাহামুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সেই শিশুকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন রাণীশংকৈল বাসী ও ইউএনও

বালিয়াডাঙ্গীতে আল বোঝাই ট্রলীর পুলিশ ভ্যানের সংঘর্ষ! রক্ষা পেল পুলিশ সদস্যরা!

বীরগঞ্জে পারিবারিক আয় বৃদ্ধিতে শর্ত সাপেক্ষে অর্থ সহায়তা

দিনাজপুর উচ্চ বিদ্যালয়ের নবগঠিত গভর্ণিং বডির (এডহক) সভাপতি জ্যামীকে শুভেচ্ছা

ঠাকুরগাঁওয়ে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস পালন

‘স্বর্নালী সন্ধ্যায়’ হুইপ ইকবালুর রহিম রাইসা তাসলিমের গান একদিন সারা বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনায় আলো ছড়াবে

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির সবচেয়ে বড় উদাহরণ -এমপি মনোরঞ্জন শীল গোপাল

বোদায় করতোয়া নদীতে পরে এক শিশুর মৃত্যু

পীরগঞ্জে ভ্রাম্যমাণ তথ্য মেলা অনুষ্ঠিত

রাণীশংকলৈে সাপরে কামড়ে কৃষকরে মৃত্যু