Friday , 8 October 2021 | [bangla_date]

মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় শান্তিতে নোবেল পেলেন দুই সাংবাদিক

মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় এ বছর যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার পেলেন মারিয়া রেসা ও দিমিত্রি মুরাতভ। নরওয়েজিন নোবেল কমিটি ২০২১ সালে শান্তিতে নোবেলজয়ী হিসেবে তাদের নাম ঘোষণা করে। শুক্রবার বাংলাদেশ সময় বিকাল তিনটায় নরওয়ের রাজধানী অসলোতে এ ঘোষণা দেওয়া হয়।

নোবেল কমিটির পক্ষ থেকে বলা হয়, গণতন্ত্র ও দীর্ঘমেয়াদী শান্তির পূর্বশর্ত হিসেবে যে মানদণ্ড ধরা হয়, সেই মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর এই দু’জনকে নোবেল পুরস্কার দেওয়া হবে।

মারিয়া রেসা ফিলিপিন্সের নাগরিক। ১৯৬৩ সালের ২ অক্টোবর ফিলিপিন্সের ম্যানিলায় তার জন্ম। তিনি অনুসন্ধানী সাংবাদিকতার ডিজিটাল মিডিয়া কোম্পানি র‌্যাপলারের প্রতিষ্ঠাতা। মানুষের বাকস্বাধীনতা নিয়ে কাজ করছেন তিনি। সাংবাদিক ও র‌্যাপলারের প্রধান হিসেবে বাকস্বাধীনতা রক্ষায় তিনি কাজ করছেন।

অপর নোবেল জয়ী দিমিত্রি মুরাতভের জন্ম ১৯৬১ সালে রাশিয়ায়। কয়েক দশক ধরে রাশিয়ায় বাকস্বাধীনতার পক্ষে লড়াই করছেন। স্বাধীন সংবাদমাধ্যম নোভাজা গ্যাজেটা সহ-প্রতিষ্ঠাদের একজন তিনি। ১৯৯৩ সালে এই সংবাদমাধ্যমটি প্রতিষ্ঠা করা হয়। ১৯৯৫ সাল থেকে ২৪ বছর তিনি পত্রিকাটির প্রধান সম্পাদকের দায়িত্বে আছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নর্থ বেঙ্গল আ্যগ্রো ফার্মস লিমিটেডের বাগানবাড়ির কৌতুহলী

বীরগঞ্জ পৌরসভার ১১কোটি ৪২লাখ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা

তেতুলিয়ায় ৭ হাজার ৫ শ প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র বিতরণ

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিন -মনোরঞ্জন শীল গোপাল এমপি

২৪ অক্টোবর থেকে শুরু হচ্ছে এইচপিভি টিকা ক্যাম্পেইন বাংলাদেশে প্রতি বছর পাঁচ হাজার নারী জরায়ুমূখ ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়

বিরলে ফ্রি মেডিকেল ক্যাম্প

সড়ক দূর্ঘটনা নিরাপত্তা ও পানিতে ডুবা বিষয়ক কর্মশালা

ঠাকুরগাঁওয়ে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

বোচাগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ভিডিও কনফারেন্সর মাধ্যমে পীরগঞ্জে ৯টি উন্নয়ন স্থাপনার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা