Thursday , 14 October 2021 | [bangla_date]

রাণীশংকৈলে ইয়াবা দুই যুবক আটক

আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে
৩৯ পিচ ইয়াবা ট্যাবলেট সহ সামসুল হক ফুচু ও দবিরুল ইসলাম নামে দুই যুবককে আটক করেছে থানা পুলিশ।

বুধবার (১৪ অক্টোবর ) রাত ১২ টার দিকে উপজেলার নেকমরদ ইউনিয়নের গন্ডগ্রাম (স্কুলপাড়া) নিজ বাসা থেকে তাদের আটক করা হয়।

এ ব্যাপারে তাদের বিরুদ্ধে রাণীশংকৈল থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

ইয়াবা সহ আটককৃতরা হলেন সামসুল হক ফুচু (৪২) রাণীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নের গন্ডগ্রাম (স্কুলপাড়া)’র মৃত দিদার আলীর ছেলে, দবিরুল ইসলাম (৩০) বালিয়াডাঙ্গী উপজেলার সিধোর (হাজীপাড়া) গ্রামের সমির উদ্দীনের ছেলে।

থানা পরিদর্শক (ওসি) এসএম জাহিদ ইকবাল জানান ৩৯ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ২জনকে হাতে নাতে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে রাণীশংকৈল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ২০১৮ আইনে মামলা হয়েছে। মামলা নং ০৯। বৃহস্পতিবার সকালে তাদের ঠাকুরগাঁও জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
পঞ্চগড়ে প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি অন্যতম হোতা বেলালসহ গ্রেফতারকৃত ৩ জন ২ দিনের রিমান্ডে

পঞ্চগড়ে প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি অন্যতম হোতা বেলালসহ গ্রেফতারকৃত ৩ জন ২ দিনের রিমান্ডে

উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট দিন -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বোচাগঞ্জে আইন শৃংখলা কমিটি  মাসিক সভা অনুষ্ঠিত

বোচাগঞ্জে আইন শৃংখলা কমিটি মাসিক সভা অনুষ্ঠিত

কাহারোলে সাংবাদিক রোজিনা ইসলামের ষড়যন্ত্রমূলক মামলা নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন

হিন্দু সম্প্রদায়ের মেয়ে হয়েও দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছি-আটোয়ারীতে বিএনপি নেতা নিপুন রায় চৌধুরী

জামায়াত কখনো সরকারে গিয়ে কাজ করেনি নিজ নির্বাচনী এলাকায় —- মির্জা ফখরুল

প্রবীণ হিতৈষী সংঘ পরিদর্শণ কালে কেন্দ্রীয় মহাসচিব প্রবীণদের দাবী পূরণে ঢাকায় প্রধানমন্ত্রীকে সম্পৃক্ত করে বিশাল প্রবীণ মেলা হবে

প্রবীণ হিতৈষী সংঘ পরিদর্শণ কালে কেন্দ্রীয় মহাসচিব প্রবীণদের দাবী পূরণে ঢাকায় প্রধানমন্ত্রীকে সম্পৃক্ত করে বিশাল প্রবীণ মেলা হবে

আসন্ন নবরূপীর নির্বাচনে আব্দুস সামাদ-বাদল প্যানেলের মনোনয়নপত্র দাখিল

হরিপুরে নতুন বই বিতরণ কার্যক্রম শুরু

পঞ্চগড়ে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা