Wednesday , 13 October 2021 | [bangla_date]

রাণীশংকৈলে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা

রাণীশংকৈলে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা

আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায়
সাহেব আলী জাম্বু (২৮) নামে এক যুবকের
গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্হায় মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ ।

বুধবার(১৩ অক্টোবর) সকালে উপজেলার লেহেম্বা ইউনিয়নের বরর্মপুর (ফকিরপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সাহেব আলী জাম্বু ঐ এলাকার মৃত জাকারিয়া ছেলে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ।

লাশ উদ্ধার করে ঠাকুরগাঁও হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

নিহত সাহেব আলীর মেয়ে বন্যা আক্তার বলেন, বাবা রাতে না খাইয়ে শুয়ে পড়েন, ভোরবেলায় নিজ ঘরের বারান্দায় আমি বাবার ঝুলন্ত লাশ দেখতে পাই। দেখতে পেয়ে কান্নাকাটি শুরু করি এবং চিৎকার করে বাড়ির লোকজন কে ডাকাডাকি করি। পরিবারের লোকজন থানায় খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

স্হানীয়রা জানান, নিহত সাহেব আলী জাম্বুর স্ত্রী সোনামুনি গত ১৫ দিন আগে চাকরি করতে জর্ডান দেশে গেছেন। সাহেব আলীর আত্নহত্যার কোন কারণ জানা যায়নি।

থানা পরিদর্শক(ওসি) এসএম জাহিদ ইকবাল বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান তিনি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে ৫১তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

দিনাজপুরে ৪০৯ পিস নিষিদ্ধ মাদক (ট্যাপেন্টা), চোলাই মদ সহ ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব

বিরামপুর উপজেলা আওয়ামীলীগের সংবাদ সম্মেলন

দিনাজপুরে লালবাগ ফুটবল টুর্ণামেন্টের চ‚ড়ান্ত খেলা অনুষ্ঠিত

দিনাজপুরে লালবাগ ফুটবল টুর্ণামেন্টের চ‚ড়ান্ত খেলা অনুষ্ঠিত

পেঁয়াজ উৎপাদন বৃদ্ধি করে দাম সহনীয় পর্যায়ে রাখতে হবে —- রাণীশংকৈলে ইউএনও

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর কালমেঘে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

দিনাজপুর ইনস্টিটিউটের প্রবীণ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকারের মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া মাহফিল

ফুলবাড়ীতে পানি নিস্কাশন বন্ধ হওয়ায় সামান্য বৃষ্টিতে চলাচলের রাস্তায় জলাবদ্ধতা গ্রামবাসীর চরম দুর্ভোগ

বোচাগঞ্জে পুলিশি হয়রানীর প্রতিবাদে গৃহবধুর সংবাদ সম্মেলন

কাহারোলে জাতীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ও ফ্রি ব্লাড সুগার পরীক্ষার উদ্বোধন