Wednesday , 27 October 2021 | [bangla_date]

রাণীশংকৈলে ডিবি’র হাতে ১১১ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার-১

রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় গত মঙ্গলবার (২৬ অক্টোবর) রাতে নেকমরদ হাইওয়ে ফিলিং স্টেশন সংলগ্ন পাকা সড়কের পাশ থেকে ১১১ বোতল ফেন্সিডিলসহ মশিবুর রহমান(৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ।

মশিবুর পাশ্ববর্তী হরিপুর উপজেলার মারাধর পূর্বপাড়া এলাকার শুকুরদির ছেলে।

জেলা ডিবি পুলিশ জানায়, ঘটনার দিন গোপন সংবাদের ভিত্তিতে রাণীশংকৈল থেকে একটি বড় ফেন্সিডিলের চালান নৈশকোচ যোগে ঢাকা যাবে।

প্রেক্ষিতে জেলা ডিবি পুলিশের এস আই নবিউল ইসলাম, এ এস আই শাহাদাৎ ও জাহাঙ্গীরসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে উপজেলার নেকমরদ হাইওয়ে ফিলিং স্টেশনের সামনে ঢাকাগামী পাটগ্রাম এক্সপ্রেস নামে একটি নৈশকোচকে আটক করে নৈশকোচটি তল্লাশি চালায়। এসময় কোচটিতে ফেন্সিডিল না পাওয়া গেলে, ফিলিং স্টেশন সংলগ্ন পাকা সড়কের পাশে মশিবুর রহমানকে একটি সাদা রংয়ের প্লাস্টিকের বস্তাসহ দাঁড়িয়ে থাকতে দেখে। তাকে সন্দেহ হলে ডিবি পুলিশের টিম ঘিরে ফেলে। এবং মশিবুর বুঝতে পেরে দৌড়ে পালাতে গিয়ে ডিবি’র হাতে ধরা পড়ে এবং ওই বস্তা থেকে ১১১ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।

এ সময় তার কাছ থেকে একটি মোবাইলফোন ও ঢাকা যাওয়ার একটি গাড়ির টিকিট জব্দ করা হয়।

জব্দকৃত মালামাল সহ রাতে রাণীশংকৈল থানায় মশিবুরের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়।

রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

জুলাই চব্বিশের স্মৃতিচারণ উপলক্ষে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে র‌্যালি ও আলোচনা সভা

এইচএসসি ২০২৫ পরীক্ষার্থীদের সাফল্য কামনা ও শুভেচ্ছা জানিয়ে এইচএসসি পরীক্ষা কেন্দ্রের সামনে অপেক্ষমান অবিভাবকদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ

এইচএসসি ২০২৫ পরীক্ষার্থীদের সাফল্য কামনা ও শুভেচ্ছা জানিয়ে এইচএসসি পরীক্ষা কেন্দ্রের সামনে অপেক্ষমান অবিভাবকদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ

কাহারোল কেন্দ্রীয় হরিমন্দিরের সংস্কার কাজের উদ্বোধন করলেন মনোরঞ্জন শীল গোপাল এমপি

আশার প্রদীপ এর উদ্যোগে ঈদ উপহার বিতরণ

বিপর্যস্ত জনজীবনে স্বস্তি পেতে বৃষ্টি প্রার্থনায় দিনাজপুরের বিভিন্ন এলাকায় বৃষ্টির জন্য ইস্তিসখার নামাজ আদায়

বোচাগঞ্জে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

দিনাজপুরে যুবলীগের বৃক্ষরোপন কর্মসুচি

ঠাকুরগাঁওয়ে যৌতুক ছাড়াই একসাথে বিবাহ করলেন দুই বন্ধু !

পীরগঞ্জে পীরস্থান সহ গোরস্থান রক্ষার দাবীতে মানববন্ধন ও সমাবেশ

পীরগঞ্জে ভ্যান চালকরে বাড়তিে আগুন ঃ ১ জনরে মৃত্যু, আহত – ২