Monday , 18 October 2021 | [bangla_date]

রাণীশংকৈলে দিনব্যাপী শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন উদযাপন

আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের দিনব্যাপী ৫৭ তম জন্মবার্ষিকী (৫৮ তম জন্মদিন) উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সকাল ৯ টায় উপজেলা মুক্তিযোদ্ধা ভবনে
অবস্থিত বঙ্গবন্ধুর ম্যাুরাল ও শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

সম্মানিত উপস্থিত সুধীবৃন্দ সকাল ১০ টায় বিটিভিতে সরাসরি সম্প্রচারিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অফ ফেম থেকে শেখ রাসেল দিবস এর কেন্দ্রীয় মূল অনুষ্ঠান উপভোগ করেন।

দুপুরবেলা মসজিদ, মন্দির সহ অন্যান্য উপাসনালয়ে শেখ রাসেলের আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল এবং প্রার্থনার আয়োজন করা

এরপর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বিকালে শিশু কিশোর সুধীজনদের উপস্থিতিতে জন্মদিনের কেক কাটা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রানীশংকৈল শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি জাকারিয়া হাবীব ডন এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্হিত ছিলেন জেলা সেচ্ছাসেবক লীগ সভাপতি নাজমুল হুদা এ‍্যাপোলো রাণীশংকৈল আ’লীগের সা.সম্পাদক তাজউদ্দীন আহম্মেদ যুগ্ন সা.সম্পাদক মামুনুর রশীদ এলবার্ট উপজেলা ভাইস চেয়ারম‍্যান সোহেল রানা উপজেলা আ’লীগ যুগ্ন সা. সম্পাদক আহম্মেদ হোসেন বিপ্লব এস এম রবিউল ইসলাম সবুজ বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান অধ‍্যাপক আনোয়ারুল ইসলাম আঃ রশীদ মামুন আল জিলানী অভিক উপজেলা শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সা.সম্পাদক সহ উপজেলা পরিষদের সকল কর্মকর্তাগণ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে সন্ধ্যায় পৌরমার্কেট জমকালো সাংকৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে সাংবাদিকের দাদীর কুলখানি

স্বামীকে হাসিমুখে বিদায় দিয়ে স্ত্রীর আত্মহত্যা..

হাবিপ্রবিতে পরীক্ষার ফলাফল অটোমেশন প্রক্রিয়ার উদ্বোধন

কাহারোলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২দিনে দেড় লক্ষ টাকা জরিমানা

পীরগঞ্জে ব্রীজ নির্মাণ কাজের উদ্বোধন

পীরগঞ্জে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের ইফতার বিতরণ

ভবিষ্যতেও বঙ্গবন্ধু কন্যা ক্যান্সার, কিডনিসহ বিভিন্ন রোগীদের আর্থিক সহযোগিতা প্রদান করবেন —–হুইপ ইকবালুর রহিম

ঠাকুরগাঁওয়ে সিপিবি’র এয়োদশ সম্মেলনে-২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠনে- সভাপতি- ইয়াকুব , সাধারণ সম্পাদক- আবু সায়েম

বোচাগঞ্জে জাতীয় সমবায় দিবস পালন

হরিপুর উপজেলা আ.লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত