Tuesday , 19 October 2021 | [bangla_date]

রাণীশংকৈলে বিদ্যুৎ স্পর্শে অটো চালক সাদ্দামের মৃত্যু

আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় বৈদ্যুতিক স্পর্শে সাদ্দাম হোসেন (৩২) নামে এক অটো চালকের মারা যাওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার(১৯ অক্টোবর)সকালে উপজেলার বাজেবকসা বাজেবকসা ডাকটাটলি গ্রামে এ ঘটনা ঘটে।

বিষয়টি মোবাইল ফোনে নিশ্চিত করেছেন ৫নং বাঁচোর ইউনিয়নের চেয়ারম্যান জিতেন্দ্র নাথ।

নিহত সাদ্দাম হোসেন ২ সন্তানের জনক। বাজেবকসা আমজুয়ান গ্রামের কাচামাল ব্যবসায়ী দবিরুল ইসলামের ছেলে।

পরিবারের স্বজনেরা জানান,রাতে অটো চার্জ দিয়ে ঘুমিয়ে যায় সাদ্দাম। প্রতিদিনের মত সকালে অটো চার্জার থেকে খুলতে গেলে বৈদ্যুতিক স্পর্শে জড়িয়ে যায়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।

তখন স্থানীয়রা অটো চালক সাদ্দামের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

পরে রাণীশংকৈল থানা পুলিশ সরেজমিনে পরিদর্শন করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন থানা পরিদর্শক (ওসি) এস এম জাহিদ ইকবাল। তিনি জানান- খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যায়। কারো কোন অভিযোগ না থাকায় বিদ্যুৎতায়িত হয়ে মারা যাওয়া সাদ্দামের লাশ দাফনে অনুমতি দেওয়া হয়। এবিষয়ে কোন মামলা হয়নি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে নবাগত ইউএনও জিনাত রেহানার সাথে সুধীজনদের মতবিনিময়

বীরগঞ্জে আদিবাসী মিলন মেলা অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বীরগঞ্জে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

১৮ অক্টোবর ‘শেখ রাসেল দিবস’, মন্ত্রিসভায় অনুমোদন

আটোয়ারীতে ফুটবল একাডেমীর মতবিনিময় সভা

আমরা বন্ধ মিলগুলো চালু করার চেষ্টা করছি– শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান

শত বছরের ঐতিহ্যবাহী নাট্য প্রতিষ্ঠান দিনাজপুর নাট্য সমিতির বার্ষিক সাধারন সভা

হরিপুরে ‘কষ্টি’ পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

প্রশ্নফাঁসের কারণে দিনাজপুর শিক্ষা বোর্ডে এবার জীববিজ্ঞান ও উচ্চতর গণিতের প্রশ্ন বাতিল

বীরগঞ্জে বাড়ছে ক্ষতিকর ইউক্যালিপটাস গাছ