Saturday , 2 October 2021 | [bangla_date]

রাণীশংকৈল উপজেলা আ’লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন/২১ উপলক্ষে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(২অক্টোবর) দুপুরে উপজেলার শান্তা কমিউনিটি সেন্টারে এই বর্ধিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রাণীশংকৈল উপজেলা আ’লীগের সভাপতি অধ্যক্ষ সইদুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন ,সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমেদ,জেলা আ’লীগের সহ সভাপতি সেলিনা জাহান লিটা,পৌরমেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ এলবাট, ও পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ।

বর্ধিত সভা অনুষ্ঠানে উপজেলার প্রত্যেক ইউনিয়ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক সাথে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ’লীগ মনোনীত প্রার্থীদের সাথে কাজ করার আহবান জানানো হয়।

দ্বিতীয় দফা নির্বাচনে এবার রাণীশংকৈল উপজেলার ৮ ইউনিয়নের মধ্যে ৫টিতে নির্বাচন অনুষ্ঠিত হয়ে ১১ নভেম্বর ভোট অনুষ্ঠিত হবে।

আলোচনা সভায় দলীয় প্রার্থীদের নির্বাচনে জয়লাভ করার জন্য সকল নেতাকর্মীদের এক হয়ে কাজ করার আহবান জানান উপজেলা আ’লীগ নেতারা। তারা বলেন দলের সঙ্গে থেকে নৌকার বিরোধিতা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দল যাকে মনোনয়ন দেবে তার হয়ে নির্বাচন করতে হবে।

বর্ধিত সভায় সঞ্চালনা করেন আ’লীগ নেতা প্রভাষক প্রশান্ত কুমার বসাক।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ইমদাদুল হককে নৌকা দেয়ার দাবীতে পীরগঞ্জে মহিলা আওয়ামীলীগের মিছিল

কাহারোলে ১৫টি বৈদ্যুতিক পাখা প্রদান করলেন এমপি গোপাল

খানসামায় লোডশেডিং-এ নাকাল জনজীবন

খানসামায় লোডশেডিং-এ নাকাল জনজীবন

জুলাই আন্দোলনে গু-লি-বি-দ্ধ খানসামার আনারুল: থমকে গেছে ভবিষ্যৎ

দিনাজপুরে শিক্ষার্থীদের নিয়ে বিদেশে উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার

শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আছেন বলেই দেশে এতো উন্নয়নের প্লাবন -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ঠাকুরগাঁওয়ে ৫০০ দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

ইতিহাসে প্রথম বিশ সহস্রাধিক  কণ্ঠে পবিত্র, শ্রীমদ্ভ গবদ্গীতা পাঠ

ইতিহাসে প্রথম বিশ সহস্রাধিক কণ্ঠে পবিত্র, শ্রীমদ্ভ গবদ্গীতা পাঠ

বৈকালী নাট্যগোষ্ঠীর ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বক্তারা বাঙালী সংস্কৃতি রক্ষা করার দায়িত্ব বৈকালীকে নিতে হবে

ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন