Tuesday , 5 October 2021 | [bangla_date]

রাণীশংকৈল ডিগ্রি কলেজে শিক্ষক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত

আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ডিগ্রি কলেজে দ্বি-বার্ষিক শিক্ষক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সহকারি অধ্যাপক শাহজাহান আলী প্রভাষক তৌহিদুল ইসলাম জুয়েল এবং প্রভাষক আফরিনা নাসরিন নির্বাচিত হন

জানা গেছে, মঙ্গলবার (৫ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হয়।

নির্বাচনে দুই পুরুষ প্রতিনিধি পদে ৬ জন এবং একজন মহিলা প্রতিনিধি পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

মোট ৯৪ ভোটারের মধ্যে ৪জন বাদে বাকিরা ভোট দেন। ফলাফলে দেখা যায়,
সহকারি অধ্যাপক শাহজাহান আলী ৫৯ ভোট, প্রভাষক তৌহিদুল ইসলাম জুয়েল ৩৭ ভোট এবং প্রভাষক আফরিনা নাসরিন ৩৮ ভোট পেয়ে নির্বাচিত হন। নির্বাচনে মোট ৯২ শতাংশ ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোট গ্রহণকালে স্বশরীরে উপস্থিত পর্যবেক্ষক ছিলেন বিদ্যোৎসাহী সদস্য জয়নাল আবেদীন মাস্টার, হিসাব রক্ষক ময়নুল হক চৌধুরী ও প্রধান করণিক মতলেবুর রহমান

কলেজের অধ্যক্ষ সইদুল হক বলেন, নির্বাচনে প্রায় ৯২ শতাংশ ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন। সব শিক্ষকের ইচ্ছা এবং গভর্নিং বডির সিদ্ধান্তে জাতীয় বিশ্ববিদ্যালয়েই সংবিধি অনুসারে এই নির্বাচন হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বাংলা নববর্ষ উপলক্ষে ঠাকুরগাঁওয়ে চিত্রাংকন ও রচণা লিখন প্রতিযোগিতা

দিনাজপুর রাজ দেবোত্ত এষ্টেটের উদ্যোগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে সংবর্ধনা প্রদান

সামন্য বৃষ্টিতেই উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী যাদুরাণী হাটে জলাবদ্ধতা

বীরগঞ্জে পিজি সদস্যদের মাঝে মুরগির খাদ্য বিতরণ

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবীতে ঠাকুরগাঁও জেলা জাতীয় ছাত্র সমাজের স্মারকলিপি প্রদান

ছওয়াব’র অর্থায়নে খাদ্য প্যাকেজের উদ্বোধনকালে ইউএনও সদর পবিত্র সিয়াম সাধনার মাসে সুবিধা বঞ্চিত মানুষদের পাশে আমাদের দাঁড়াতে হবে

সার্বিক কর্ম মূল্যায়ন এবারে বোদা থানা শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয়েছে

পঞ্চগড়ে বিশিষ্ট সমাজসেবী সমে আলী চেয়ারম্যান মারা গেছেন

বোচাগঞ্জে জাতীয় যুব দিবস পালিত

রানীশংকৈলে মাসিক আইনশৃংখলা সভা অনুষ্ঠিত