Thursday , 21 October 2021 | [bangla_date]

লিজা হত্যার অভিযোগ- দোষিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও পৌর শহরের গোয়ালপাড়া মহল্লায় মুসলেমিনা আক্তার লিজা (৩০) নামে এক গৃহবধুকে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার শহরের চৌরাস্তায় ঘাতক স্বামী জবায়দুর রহমান জুয়েলসহ সকল দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে ঘন্টাব্যাপী এ মানববন্ধন পালন করা হয়।
এলাকাবাসী ও নিহতের স্বজনেরা ব্যানারে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, লিজার পিতা মুরশিদ, মামা সাংবাদিক কামরুল হাসান, বান্ধবী সাবিনা আক্তার, এলাকাবাসীর পক্ষে লুবা আক্তার, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির স্কুলের শিক্ষক সুরমা আক্তার, ইউপি সদস্য মিজান, মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সহ-সভাপতি রব্বানী, সাংস্কৃতিক কর্মী মাসুদ আহমেদ সুবর্ন প্রমুখ।
বক্তারা অবিলম্বে লিজার স্বামী জোবাইদুর রহমান জুয়েলসহ অন্যান্য আসামীদের দ্রæত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য যে, গত শনিবার লিজার স্বামীর বাড়ি পৌর শহরের পূর্ব গোয়ালপাড়া মহল্লায় পরকিয়ায় বাধা ও যৌতুক দিতে না পারায় লিজাকে হত্যা করে আত্মহত্যা বলে চালানোর অভিযোগে মামলা হয়। পরবর্তিতে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরন করে পুলিশ। এ ঘটনায় লিজার বাবা বাদী হয়ে স্বামীসহ ৮ জনের নাম উল্লেখ করে ও ৫/৭ জনকে অজ্ঞাত করে সদর থানায় একটি মামলা দায়ের করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হোমিও-ইউনানি ডিগ্রিধারীরা ডাক্তার শব্দ ব্যবহার করতে পারবেন না

ফিস্টুলা রোগী অনুসন্ধানে রাণীশংকৈলের ধমগড়ে নেটওয়াকিং সভা অনুষ্ঠিত হয়

দিনাজপুরে “আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্ট” শুরু

স্বাধীনতা পরবর্তী মহারাজা স্কুল মাইন ট্রাজেডী দিবস আজ শত শত বীর মুক্তিযোদ্ধার শাহাদত বরনের হৃদয় বিদারক ঘটনা আজও সবাইকে কাদাঁয়

রাণীশংকৈল মহিলা ডিগ্রি কলেজে কমিটি গঠনে অধ্যক্ষ মহাদেব বসাকের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ

তেঁতুলিয়ার বাংলাবান্ধা সীমান্তের ভূট্টা ক্ষেতে ভারতীয় দুই বন্য হাতি : দেখতে হাজারো মানুষের ভীর : আতংকে এলাকাবাসী

জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির ইফতার ও আলোচনা

পঞ্চগড়ে ধান ক্ষেত থেকে নবজাতক উদ্ধার

বোচাগঞ্জ উপজেলা অাইন শৃংখলা কমিটির মাসিক সভা

দিনাজপুর সদর উপজেলা পরিষদ হলরুমে পাট উৎপাদনকারী চাষীদের নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত