Sunday , 24 October 2021 | [bangla_date]

সড়ক দুর্ঘটনায় শিক্ষকের মৃত্যু

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলার সহকারী শিক্ষক সামিদুল ইসলাম (৩৬)রবিবার ২৪ অক্টোবর বিকেলে সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন।
সে উপজেলার কলিগাঁ গ্রামের মৃত তমিজউদদীন মন্ডলের ছেলে এবং রাউতনগড় স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন সামিদুলের একমাত্র সন্তানকে বিড়াল আঁচড় দিলে পরে স্ত্রী- সন্তানকে নিয়ে মোটরসাইকেল যোগে ভেকসিন নিতে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে যায়।

ভেকসিন নিয়ে আসার পথে সদর উপজেলার ভাউলার হাট নামক স্থানে একটি পাগলু গাড়ীর সাথে সংঘর্ষ লেগে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে পথচারী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথিমধ্যেই তার মৃত্যু হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। শিক্ষকের এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সুন্নত পালনে যদি আমার জেল বা ফাঁস হয় হোক : সিদ্দিকুর রহমান মারিয়া মিম ও সিদ্দিকুর রহমান

শ্রদ্ধা ও ভালোবাসায় সাংবাদিক শাহীন ফেরদৌসকে চিরবিদায়

হিলি স্থলবন্দর দিয়ে ৯০ টন পেঁয়াজ আমদানি

বীরগঞ্জে প্রচারণার শেষ দিনে মোবাইল মার্কার প্রার্থীর নির্বাচনী গনসংযোগ

বীরগঞ্জে আদালতের আদেশকে অমান্য করে গোডাউন ঘর নির্মাণ

রাণীশংকলৈে র্অথরে অভাবে মডলে মসজদি নর্মিাণ কাজ বন্ধ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সুন্দরবন ইউনিয়ন ছাত্রলীগের নব-নির্বাচিতদের শ্রদ্ধা

দিনাজপুরে কম্বল বিতরণকালে সেনাবাহিনী প্রধান জেনারেল শফিউদ্দিন আহমেদ

মহানবী হযরত মোহাম্মদ (সঃ)কে কুটুক্তির প্রতিবাদে ফুলবাড়ীতে ধর্মপ্রান মুসল্লিদের মানববন্ধন

সভাপতি মোস্তা – সম্পাদক তারেক রাণীশংকৈলে কেন্দ্রীয় টাউন ক্লাবের নির্বাচন সম্পন্ন