Sunday , 10 October 2021 | [bangla_date]

সম্পত্তি নিয়ে বিরোধের জেরে- ঠাকুরগাঁওয়ে রশিক রায় জিও মন্দিরে ১৪৪ ধারা জারি

ঠাকুরগাঁও প্রতিনিধি : সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর এলাকায় শ্রীশ্রী রশিক রায় জিউ মন্দিরে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। হিন্দু ধর্মালম্বীদের দুর্গাপুজা অর্চনা নিয়ে সনাতন ও ইসকন পন্থীদের মধ্যে উত্তেজনা ও সংঘাত এড়াতে শনিবার রাতে সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার শাহরিয়ার রহমান এ নির্দেশ জারি করেন।
ওই আদেশ সূত্রে জানা যায়, শ্রীশ্রী রশিক রায় জিউ মন্দিরের জমির দখল নিয়ে হিন্দুধর্মের সনাতন ও ইসকন অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছিলো। ২০০৯ সালের ১৮ সেপ্টেম্বর রশিক রায় জিউ মন্দিরে দুর্গাপূজা নিয়ে অনুসারীদের সাথে সনাতন ধর্মাবলম্বীদের বড় ধরনের সংঘর্ষ হয়। এ সময় ইসকনভক্তদের হামলায় ফুলবাবু নামের একজন সনাতন ধর্ম অনুসারী মারা যান। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা প্রশাসন মন্দির সিলগালা করে কার্যক্রম পরিচালনার দায়িত্ব নেয়।
২০০৯ সালে পর থেকে দুর্গাপুজা নিয়ে আইন শৃঙ্খলা অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করে আসছে উপজেলা প্রশাসন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহরিয়ার রহমান বলেন, ওই মন্দিরের জমি নিয়ে স্থানীয় সনাতন ও ইসকন ধর্মাবলম্বীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। ২০০৯ সালে এখানে হতাহতের ঘটনাও ঘটে। এ বছর আবারও একই ঘটনার পুনরাবৃত্তি এবং আইন শৃঙ্খলা অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহাবুবুর রহমান বলেন, ওই মন্দিরের সম্পত্তি নিয়ে সৃষ্ট জটিলতার স্থায়ী সমাধানের জন্য চেষ্টা করা হচ্ছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জ পৌরসভার ২ নং সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলরের শুন্য পদে নির্বাচনের তফসিল ঘোষনা

নওগাঁয় প্লাস্টিক দূষণে লিফলেট বিতরণ

প্রভাষক উৎপল কুমার সরকারকে সহ সারাদেশে শিক্ষক লাঞ্ছিত  হওয়ার ঘটনায় দিনাজপুরে বাশিস নেতৃবৃন্দের ক্ষোভ

প্রভাষক উৎপল কুমার সরকারকে সহ সারাদেশে শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনায় দিনাজপুরে বাশিস নেতৃবৃন্দের ক্ষোভ

দেশীয় সংস্কৃতিই পারে অপসংস্কৃতিকে রুখে দিতে -মনোরঞ্জন গোপাল এমপি

দিনাজপুর শিল্পকলা একাডেমির উদ্দ্যোগে জেলা উপজেলার দুইশত শিল্পীরা মাতিয়ে তুলল গণ জাগরণের সাংস্কৃতিক উৎসব

বীরগঞ্জে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে চেক বিতরণ

পার্বতীপুর হোটেল শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে জুয়ার ২৩ জুয়াড়ুকে গ্রেফতার

বীরগঞ্জে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের মতবিনিময় সভা ও স্মারকলিপি প্রদান

ব্র্যাক এনজিও’র পক্ষ থেকে অতি দরিদ্রদের মাঝে শীত বস্ত্র বিতরণ

শিক্ষার্থীদের রং তুলির আচরে ফুটে উঠেছে গণতন্ত্র, অধিকার ও সংগ্রামের চিত্র