Sunday , 3 October 2021 | [bangla_date]

সাংবাদিককে হত্যার হুমকি: পীরগঞ্জে প্ল্যাকার্ড হাতে দুইসংবাদ কর্মীর প্রতিবাদ

পীরগঞ্জ প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দুই সংবাদকর্মী প্ল্যাকার্ড হাতে রাস্তায় দাঁড়িয়ে তিন সাংবাদিককে হত্যার হুমকির প্রতিবাদ জানিয়েছেন। রবিবার দুপুরে পীরগঞ্জ পশ্চিম চৌরাস্তার সড়ক ডিভাইডারের উপর দাঁড়িয়ে প্ল্যাকার্ড হাতে আধা ঘন্টাব্যাপী এই অভিনব প্রতিবাদ জানান স্থানীয় সংবাদকর্মী আমিনুর রহমান হৃদয় ও বাদল হোসেন। একটি প্ল্যাকার্ডের লেখায় তারা তিন সাংবাদিককে হত্যার হুমকি দাতা কাউন্সিলের বিচার চান। প্রসঙ্গত, গত শুক্রবার একটি ঘটনার তথ্য সংগ্রহ করতে গেলে দৈনিক ইত্তেফাকের ঠাকুরগাঁও প্রতিনিধি তানভির হাসান তানু, রাইজিংবিডির প্রতিনিধি মঈনুদ্দীন তালুকদার হিমেলও স্থানীয় দৈনিক লোকায়নের নিজস্ব প্রতিবেদক সোহেল রানাকে মুঠোফোনে হত্যার হুমকি দেন ঠাকুরগাঁও পৌরসভার ১নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর ও জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জামিরুল ইসলাম। এ ঘটনায় শুক্রবার রাতেই ঠাকুরগাঁও সদর থানার একটি সাধারণ ডায়েরি করেছেন ওই তিন সাংবাদিক।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে সামাজিক নিরাপত্তা ভাতা প্রদান বিষয়ক মতবিনিময় সভা

পীরগঞ্জে মা ও শিশুদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষা সামগ্রী বিতরণ

ফুলবাড়ী সীমান্তে পাচারকালে ভারতীয় নাগরীকসহ আটক ৬

আমাদের দেশ সব দিক দিয়ে উন্নত হচ্ছে………..রেলপথমন্ত্রী এ্যাডঃ নুরুল ইসলাম সুজন এমপি

তায়কোয়ানডো মার্শাল আর্ট একাডেমির ইফতার অনুষ্ঠানে বক্তারা সুন্দর সমাজ বিনির্মাণে খেলাধুলা বা প্রতিযোগিতা মূলক কার্যক্রমের বিকল্প নেই

তায়কোয়ানডো মার্শাল আর্ট একাডেমির ইফতার অনুষ্ঠানে বক্তারা সুন্দর সমাজ বিনির্মাণে খেলাধুলা বা প্রতিযোগিতা মূলক কার্যক্রমের বিকল্প নেই

রাণীশংকৈলে পৌরসভার দরপত্রটি বাতিলের অভিযোগ

খানসামার সরহদ্দ উচ্চ বিদ্যালয়ে আদালতের রায়ে ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

আড়াই বছরে ২৩০০ মুমুর্ষ রোগীকে রক্ত দান বিনামুল্যে মুমুর্ষ রোগীদের রক্তদানের উদ্যোগ প্রশংসার দাবীদার

পীরগঞ্জে শিমুলবাড়ী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের চেয়ার দখলে টিটো-মোশারুলের লড়াই, কার পক্ষ নেবে আ’লীগ