Wednesday , 13 October 2021 | [bangla_date]

স্কুল শিক্ষার্থীদের পরীক্ষামূলক করোনার টিকা শুরু বৃহস্পতিবার

দেশে প্রথমবারের মতো ১২ থেকে ১৭ বছর বয়সী স্কুল শিক্ষার্থীদের পরীক্ষামূলকভাবে করোনা ভাইরাসের টিকা হবে আগামীকাল বৃহস্পতিবার (১৪ অক্টোবর)। মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে দুটি স্কুলের শিক্ষার্থীদের এ টিকা দেওয়া হবে।

বুধবার (১৩ অক্টোবর) কর্নেল মালেক মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ড. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এসব শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়া হবে।

টিকাদান কর্মসূচি উদ্বোধন করবেন করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জাহিদ মালেক স্বপন। ওই হাসপাতালে দুপুর সাড়ে ১২টা থেকে শিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু হবে।

এ সময় এসকে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম ও ১০ম শ্রেণির ৫০ জন ছাত্রী এবং সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের ৫০ জন ছাত্রকে এই টিকা দেওয়া হবে। এরপর সারাদেশে একইভাবে এই টিকা কার্যক্রম চলবে।

এ সময় আরও উপস্থিত থাকবেন স্বাস্থ্য বিভাগের মহা পরিচালক প্রফেসর ডা. খুরশেদ আলম, অতিরিক্ত মহাপরিচালক প্রফেসর ডা. সাবরিনা ফ্লোরিডা, জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, কর্নেল মালেক মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাক্তার জাকির হোসেন, পুলিশ সুপার মো. গোলাম আজাদ (বিপিএম ভার পিপিএম), ভারপ্রাপ্ত সিভিল সার্জেন ডাক্তার লুৎফর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন ও পৌর মেয়র মো. রমজান আলী।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড় মহিলা বিষয়ক কর্মকর্তার ভিডিও ভাইরাল আল্লাহ ও নবীকে দর্শনের দাবি

ফিস্টুলা মুক্ত করার লক্ষ্যে ঠাকুরগাঁয়ে নেটওয়ার্কিং সভা

শীতে কাহিল বীরগঞ্জের মানুষ

নখের রঙ-ই বলে দেবে স্বাস্থ্যের খবরাখবর

চার মাস পর হিলি স্থলবন্দর দিয়ে রপ্তানী শুরু, দেড় মাসে ২০ কোটি টাকা আয়

ঘোড়াঘাটে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে ২ যুবক আটক, পুলিশের প্রেস ব্রিফিং

বিশ্ব জলাতঙ্ক দিবসের র‌্যালী ও আলোচনা সভায়

চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাট্রির কার্য নির্বাহী পরিষদের সঙ্গে পৌর পরিষদের মতবিনিময় মডেল পৌরসভায় রূপান্তরে সহযোগীতা চাই- ভারপ্রাপ্ত মেয়র

বিশ্বকবি রবীন্দ্রনাথের সকল সাহিত্যকর্ম বাঙ্গালী জাতির জন্য অনুপ্রেরণা -মনোরঞ্জন শীল গোপাল এমপি

সেতাবগঞ্জ পৌরসভার বাজেট ঘোষনা