Saturday , 30 October 2021 | [bangla_date]

হরিপুরে ইউপি নির্বাচনে আচরণ বিধি ভঙ্গ করে চেয়ারম্যান প্রার্থী হবিবুর রহমানের মোটরসাইকেল সোডাউন

মিজানুর রহমান হরিপুর প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ৬টি ইউনিয়নে আগামী ১১ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।

ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ২ নং আমগাঁও ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হবিবর রহমান চৌধুরী ২৭ অক্টোবর ঘোড়া মার্কা প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে৷ নির্বাচনী বিধি নিষেধ অমান্য করে ৩০ অক্টোবর শনিবার রাত্রী ৯টায় খামার মাদ্রাসা মোড় দিয়ে খামার ঘুনিয়া,লখড়া,কাদিয়ারা থেকে যাদুরাণী বাজার হয়ে আবারো কামারপুকুর ও মিলবাজার যায় শতাধিক মোটর সাইকেলের শোডাউন।

নির্বাচনী আচরণবিধির ২০১৬ এর ১৩ নম্বর ধারা অনুযায়ী, (ক) কোন ট্রাক,বাস,মোটর সাইকেল,নৌযান,ট্রেন কিংবা অন্য কোন যান্ত্রিক যানবাহন সহকারে মিছিল অন্য কোন প্রকারের মিছিল বাহির করিতে পারিবে না কিংবা কোনরূপ শোডাউন করিতে পারবে না ৷ কেউ যদি তা লংঘন করে তাহলে তাকে ৬ মাসের কারাদণ্ড বা ১০ হাজার টাকা অর্থ জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হইবে।

নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করে মিছিল করার বিষয়ে ২নং আমগাঁও ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী হবিবর রহমান চৌধুরীর বলেন আমি ব‍্যস্ত আছি পরে কথা বলব।

নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলার ১ নং গেদুড়া ও ২ নং আমগাঁও ইউপি’র দায়িত্বে রির্টানিং কর্মকর্তা রাইহানুল ইসলাম মিঞা সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন,আপনারা কি ভাবে দেখলেন৷ ভিডিও গুলো সংগ্রহ করেন৷ কাউকে দিয়ে যদি লিখিত অভিযোগ করাতে পারেন তাহলে জিনিসটা ভালো হবে৷ রাত্রী আটটার পরে শোডাউন প্রচার প্রচারণা বন্ধ, মাইক বন্ধ আলোচক সজ্জা করতে পারবেন না৷ এই গুলো আচরণ বিধির মধ্যে পড়ে না৷এই সমস্ত প্রার্থীদের নিয়ে ডিসি স্যার এসপি স্যার সহ আমরা আগামী১ তারিখে বসবো৷ আমার প্রতিনিয়তো প্রার্থীদের বুঝাচ্ছি৷

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা রিটার্নিং কর্মকর্তা আব্দুল করিম এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এর আগে আমি তার মোটরসাইকেল শোডাউন ভেঙ্গে দিয়েছি৷ এই গুলো নির্বাচনী পরিপন্থী অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে৷

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় দেশ সেরা খানসামার মেয়ে প্রজ্ঞা রায়

পঞ্চগড়ে অসহায় দরিদ্র নারীদের মাঝে বিনামূল্যে গরু বিতরণ

বীরগঞ্জে গোধুলি বৃদ্ধাশ্রমে উন্নত খাবার ও বৃক্ষ রোপন কর্মসূচী পালিত

প্রধানমন্ত্রী দেশের শীতার্ত মানুষের পাশে আছেন -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বীরগঞ্জে শিখন শিখড় কেন্দ্রের শিশুদের দিনব্যাপী গ্রাজুয়েশন উৎসব

দিনাজপুরে শিক্ষার্থীদের বাজেট নিয়ে উন্মুক্ত আলোচনা

নবম পে-স্কেলের চূড়ান্ত রিপোর্ট ও বাস্তবায়নের দাবিতে হাবিপ্রবি কর্মচারী পরিষদের স্বারকলিপি

বীরগঞ্জে নতুন জাতের তরমুজে সয়লাব

ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান নবরূপীর আয়োজনে শিশুদের মাঝে পুরষ্কার বিতরণ

তেঁতুলিয়ায় ফিস্টুলা বিষয়ক আলোচনা সভা