Monday , 18 October 2021 | [bangla_date]

হরিপুরে ভাতুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

হরিপুর প্রতিনিধি: হরিপুরে ভাতুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ৬নং ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রাপ্ত নৌকা প্রতীক প্রার্থী আব্দুর রহিমের বিজয় নিশ্চিত করতে ও নির্বাচনী প্রচার-প্রচারণার জন্য ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
বর্ধিত সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নগেন কুমার পাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান অধ‍্যক্ষ জিয়াউল হাসান মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক রহমত আলী,
সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোজাফ্ফর আহমেদ মানিক, সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট সোহরাব হোসেন প্রধান, উপজেলা কৃষক লীগের সভাপতি রিয়াজুল ইসলাম সরকার ভাতুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন জনাব প্রমূখ।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান অধ‍্যক্ষ জিয়াউল হাসান মুকুল বলেন, আগামী ১১ নভেম্বর ইউনিয়ন পরিষদ-নির্বাচনে দলীয় প্রার্থীদের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ কাজ করার আহবান জানান। তিনি আরো বলেন যারা দলীয় প্রার্থীর বিপক্ষে নির্বাচন করবে তাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হরিপুর ইমারত নির্মাণ শ্রমিক নির্বাচন: সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে

খানসামায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ, পিকআপ চালক নিহত

হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আসবে ৯১ হাজার টন চাল

হরিপুরে জমি দখলে বাধা দেওয়ায় বাড়ি ঘর ভাঙ্গচুর ও অগ্নিসংযোগ -আহত ৭

তেঁতুলিয়ায় আগুনে পুড়ে সর্বস¦ান্ত দিনমুজুর পরিবার

দিনাজপুর নাট্য সমিতির উদ্যোগে বিশিষ্ট রাজনীতিবিদ লুৎফর রহমান চৌধুরীর মৃত্যুতে শোক সভা অনুষ্ঠিত

বীরগঞ্জে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে কর্মসূচি পালন

হাবিপ্রবিতে বেস্ট প্রেজেন্টার অ্যাওয়ার্ড সিরিমনি অনুষ্ঠিত

খানসামায় ফুটবল টুর্নামেন্টের নামে চলছে অবৈধ লটারি বাণিজ্য

ঠাকুরগাঁওয়ে শিক্ষাবৃত্তির চেক হস্তান্তর