Saturday , 9 October 2021 | [bangla_date]

হরিপুরে মন্দির সংস্কার ও দুস্থ ব্যক্তিদের মাঝে চেক বিতরণ

মিজানুর রহমান হরিপুর প্রতিনিধি: হিন্দু ধর্মীয় ট্রাস্ট ধর্ম বিষয়ক মন্ত্রানালয় কর্তৃক ঠাকুরগাঁওয়ের হরিপুরে মন্দির সংস্কার করার জন্য ও দুস্থ ব্যক্তিদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। আজ শনিবার(৯ অক্টোবর) উপজেলা নির্বাহী অফিসাররের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস চেয়ারম্যান হিন্দু কল‍্যান ট্রাস্ট ও দিনাজপুর ১ আসনের সাংসদ মনোরঞ্জন শীল গোপাল।

হরিপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলার পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ, হরিপুর উপজেলার পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উমাকান্ত ভৌমিক,হরিপুর উপজেলার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অনীল চন্দ্র বর্মণ, সাধারণ সম্পাদক রাজেন চন্দ্র রায় প্রমূখ।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মন্দির সংস্কার করার জন্য মন্দির কমিটির হাতে টাকার চেক ও উপজেলার অসহায় দুস্থ ব্যক্তিদের স্বাবলম্বী হওয়ার জন্য অনুদান চেক হস্তান্তর করেন অতিথিরা।
প্রধান অতিথি মনোরঞ্জন শীল গোপাল জানান,
বাংলাদেশ সরকার সকল ধর্মের প্রতি সম্মান করে। সারাদেশব্যাপী মন্দির সংস্কারের জন্য আর্থিক সহায়তা করা হচ্ছে। এরই অংশ হিসেবে হরিপুর উপজেলাতেও মন্দির সংস্কারের পাশাপাশি দুঃস্থ ব্যক্তিদের মাঝে চেক বিতরণ করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে ভোটকেন্দ্রে হামলার ঘটনায় ১৪জনের নামে মামলা, আটক-৪

ঠাকুরগাঁওয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রকল্পের নামে চলছে ভুয়া কর্মীনিয়োগ বাণিজ্য

৫ বছর পর পৌরসভা নির্বাচনের ফলাফল বাতিল

ঠাকুরগাঁওয়ে ট্রাকের দখলে মহাসড়ক !

করোনা পরিস্থিতিতে প্রাণিজ পুষ্টি নিশ্চিত করণে বিরলে ভ্রাম্যমান ডিম, মাংস ও দুধ বিক্রয় কেন্দ্রের উদ্বোধন

আটোয়ারীতে মটরসাইকেল দুর্ঘটনায় একজনের মৃত্যু

দিনাজপুর আউলিয়াপুর ইউনিয়নবাসীর উদ্যোগে সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তফা কামালের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

সদ্য ঘোষিত পঞ্চগড় পৌর ও সদর উপজেলা যুবদলের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

ইজিবাইক মালিক-শ্রমিক চালক সোসাইটির নব নির্বাচিত কমিটির শপথগ্রহণ