Wednesday , 27 October 2021 | [bangla_date]

হরিপুরে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সমাবেশ অনুষ্ঠিত

মিজানুর রহমান,হরিপুর প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার(২৭ অক্টোবর) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ‍্যক্ষ জিয়াউল হাসান মুকুল, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিম, হরিপুর থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম পুষ্প, উপজেলা মডেল মসজিদের ইমাম মুফতি মাসুদুর রহমানসহ বিভিন্ন মন্দির ও গির্জার পুরোহিতগণ।

হরিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ‍্যক্ষ জিয়াউল হাসান মুকুল বলেন,
ধর্মীয় ও সাম্প্রদায়িক সম্প্রীতি, পরস্পর সৌহার্দ্যপূর্ণ আচরণ ও সাম্য-মৈত্রীর দৃঢ় বন্ধন সামাজিক, জাতীয় এবং বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠার একমাত্র মাধ্যম। পৃথিবীর শুরুলগ্ন থেকেই একদল স্বার্থান্বেষি সাম্প্রদায়িক কট্টোর জনগোষ্ঠি ধর্মীয় স্পর্শকাতর অনুভুতিকে কাজে লাগিয়ে সাধারণ মানুষের মাঝে বিরোধের সৃষ্টি করে আসছে।
তিনি আরও বলেন, সম্প্রতি কুমিল্লার একটি মন্দিরে মুসলমানদের পবিত্র গ্রন্থ কুরআন শরীফ রাখাকে কেন্দ্রকরে দেশের সর্বত্র অস্থিরতা বিরাজমান। যাতে শুধুমাত্র সাধারণ মানুষই ক্ষতিগ্রস্থ হচ্ছে না বরং বর্হিবিশ্বে ব্যপকভাবে দেশের ভাবমুর্তি ক্ষুন্ন হচ্ছে। এমন সময় শান্তির বার্তাবাহক বিশ্বমানবতার মুক্তির দূত হযরত মোহাম্মাদ (স.) এর জীবনাদর্শ থেকে শিক্ষা নিয়ে অগ্রসর হতে হবে। ঐতিহাসিক মদিনা সনদ-এর মাধ্যমে রাসূল (স.) যেভাবে ধর্ম-বর্ণ, জাতি-গোষ্ঠী নির্বিশেষে সকলকে নিয়ে সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা ও রাষ্ট্রনীতির অদ্বিতীয় নজির স্থাপন করেছিলেন তা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
মরহুমা খুরশিদ জাহান হক’র কবর জিয়ারত শেষে দিনাজপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতের  পরিবারের সাথে সাক্ষাৎ

মরহুমা খুরশিদ জাহান হক’র কবর জিয়ারত শেষে দিনাজপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতের পরিবারের সাথে সাক্ষাৎ

হিলি স্থলবন্দর দিয়ে ভারত  থেকে এলো কাঁচামরিচ

হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে এলো কাঁচামরিচ

হাইতিতে ভূমিকম্পে নিহত বেড়ে ৭২৪

আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা

বাম মোর্চার যৌথ উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল

বীরগঞ্জে প্রথমবারের মত দেশীয় প্রযুক্তিতে বাটন মাশরুম চাষের সফলতা অর্জন

আটোয়ারীতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয়সভা অনুষ্ঠিত

বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের শান্তি সমাবেশ

পঞ্চগড়ে শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনায় শিক্ষানুরাগীদের অন্তর্ভুক্তির ঘোষণা এমপি প্রার্থীর

বীরগঞ্জ প্রেসক্লাবের পক্ষে এমপি আলহাজ্ব জাকারিয়া জাকা কে ফুলেল শুভেচ্ছা