Tuesday , 26 October 2021 | [bangla_date]

হরিপুরে ১০ টাকা কেজি দরের চাল বিক্রিতে অনিয়ম

মিজানুর রহমান হরিপুর প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ১০ টাকা কেজি দরের চাল বিক্রিতে ডিলার নজরুল ইসলাম মন্ডলের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে।

অভিযোগ সুত্রে জানা যায় উপজেলার ৬নং ভাতুরিয়া ইউনিয়নের ডিলার নজরুল ইসলাম মন্ডল ৩০ কেজি চালের মূল্যে ৩শত টাকার পরিবর্তে ৪ শত টাকা নিচ্ছে। এ নিয়ে হতদরিদ্র সুবিধাভোগীদের মধ্যে থেকে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত ভাবে অভিযোগ হয়েছে।
আজ মঙ্গলবার সকালে ভাতুরিয়া ইউনিয়নের ভাতুরিয়া বাজারে গিয়ে দেখা যায়, খাদ্য অধিদপ্তর হতদরিদ্রদের জন্য খাদ্যবান্ধব কর্মসূচির একটি সাইনবোর্ড একটি দোকানের সামনে ফেলে রাখা হয়েছে। পাশেই কয়েকজন হতদরিদ্র মানুষ চেঁচামেচি করছেন। কারণ জানতে চাইলে তাঁদের একজন বলেন,‌‌‌‌‌ ‘ডিলার নজরুল ইসলাম ৩শ টাকার পরিবর্তে ৪শ টাকা জোর করে নিচ্ছে।
বেশি টাকা নেওয়ার ব‍্যপারে ডিলার নজরুল ইসলাম মন্ডল বলেন পুরাতন কার্ডের পরিবর্তে নতুন কার্ড দিচ্ছি এ জন্যই অনেকের নিকট ২০/৩০ টাকা নিয়েছিলাম এখন আবার ভূক্তভোগীদের টাকাসহ কার্ড ফেরত দিচ্ছি। ভূক্তভোগীরা নিজেরাই উপজেলা থেকে নতুন কার্ড নিয়ে আসবেন।

এ ব্যাপারে উপজেলা খাদ্যনিয়ন্ত্রণ কর্মকর্তা নিখিল চন্দ্রের সাথে যোগাযোগ করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোদায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের রেল মন্ত্রীর অনুদান প্রদান

পীরগঞ্জে স্কাউটস এর ডে ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠান

রাণীশংকৈলে যৌতুকের টাকায় প্রাইভেট কার ড্রাইভিং শিখতে গিয়ে আহত-৪

বৃত্তি পাচ্ছে না পিইসি ও জেএসসির শিক্ষার্থীরা

বীরগঞ্জে জমে উঠেছে কাপড়ের বাজার

দিনাজপুরে দুদিনব্যাপী ভোজন রসিক মেলা সাড়া ফেলেছে মানুষের মাঝে

জিংক ফুড বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠানে দিনাজপুর সিভিল সার্জন

জিংক ফুড বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠানে দিনাজপুর সিভিল সার্জন

কাহারোলে পর্যালোচোনা ও পরিকল্পনা প্রনয়ন সম্মেলন-২০২১ অনুষ্ঠিত।

বোচাগঞ্জে করোনায় সেনাবাহিনীর খাদ্য সহায়তা

রাণীশংকৈলে দূর্গা মন্দিরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন মনোরঞ্জন শীল গোপাল