Tuesday , 5 October 2021 | [bangla_date]

হরিপুরে ৬টি ইউনিয়নে ভোট গ্রহণ ১১ নভেম্বর

ঠাকুরগাঁও: দ্বিতীয় ধাপের তফশিল ঘোষণা অনুযায়ী ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ৬ টি ইউনিয়নে ভোট গ্রহণ হবে আগামী ১১ নভেম্বর। নির্বাচনী কার্যক্রম পরিচালনা করার জন্য ৩টি দপ্তরে ৩ জন কর্মকর্তাকে রিটার্নিং অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছে। এদের মধ্যে ১ নং গেদুরা ও ২নং আমগাঁও ইউনিয়নের রিটার্নিং অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা রায়হানুল ইসলাম মিঞা, ৩নং বকুয়া ও ৪নং ডাঙ্গীপাড়া ইউনিয়নের রিটার্নিং অফিসার উপজেলা নির্বাচন অফিসার আব্দুল মান্নান, ৫নং হরিপুর ও ৬নং ভাতুরিয়া ইউনিয়নের রিটার্নিং অফিসার উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার এস,এম করিম। এই ৩ জন রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে ইউনিয়ন চেয়ারম্যান, সংরক্ষিত আসনের সদস্য এবং সাধারণ আসনের সদস্য পদে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীগণ মনোনয়ন ফরম গ্রহণ করতে পারবেন। ঘোষিত তফশিল অনুযায়ী মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ১৭ অক্টোবর, মনোনয়ন পত্র বাছাইয়ের শেষ তারিখ ২০ অক্টোবর, প্রার্থী প্রত্যাহারের শেষ তারিখ ২৬ অক্টোবর এবং আগামী ১১ নভেম্বর ২০২১ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে হরিপুর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানায়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বালিয়াডাঙ্গীর কান্তিভিটা সীমান্তে ২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে বিজিবি

হাবিপ্রবিতে ‘বি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা

ঠাকুরগাঁওয়ে চিকিৎসকের ভুল অপারেশনে মা ও নবজাতকের মৃত্যু

ভিক্ষুকদের মাঝে গরু বিতরণ একটি সরকারের চলমান প্রক্রিয়া– রাণীশংকৈলে জেলা প্রশাসক মাহবুবুর রহমান

রুহিয়ায় কমছে আলুর দাম,দিশেহারা চাষিরা ||এক কেজি আলু বিক্রি করেও মিলছেনা ১কাপ চা!

বীরগঞ্জে হঠাৎ করেই এলপিজি গ্যাস উধাও বিপাকে পড়েছেন ভোক্তারা

প্রতিটি ফেডারেশনকে একেকটি ব্রান্ডিং তৈরী করতে হবে পঞ্চগড়ে রংপুর বিভাগীয় সমাজসেবার পরিচালক

আশিকুলকে হারানোর বেদনা ভুলতে পারছেন না পরিবার

করোনার ভয়ে ভারত ছেড়ে দলে দলে পালাচ্ছেন ধনীরা

বোদায় কমরেড মোহাম্মদ ফরহাদের ৩৮ তম মৃত্যুবার্ষিকী পালিত