Thursday , 7 October 2021 | [bangla_date]

হরিপুরে ৬ ইউপি নির্বাচনে নৌকার মনোনয়ন পেলেন যারা

মিজানুর রহমান হরিপুর প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে ৬ ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত হয়েছে।

মনোনয়ন প্রাপ্তরা হলেন- ১নং গেদুড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল হামিদ,২নং আমগাও ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান পাভেল তালুকদার,৩নং বকুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান আবু তাহের রেজা, ৪নং ডাঙ্গীপাড়া ইউনিয়নে বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অনীল চন্দ্র দাস(মাষ্টার), হরিপুর সদর ইউনিয়নে হরিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম মোস্তফা, ৬নং ভাতুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহিম।

উপজেলার ৬টি ইউপির চেয়ারম্যান পদে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন। পরে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ সাদেক কোরাইশী ও সাধারণ সম্পাদক দীপক কুমার রায়সহ শীর্ষ স্থানীয় নেতারা ওই ৬ ইউপির মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের তালিকা সম্প্রতি দলের হাইকমান্ডের পাঠান। এর প্রেক্ষিতে ৭অক্টোবর আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড এ উপজেলার ৬টি ইউপির নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করেন বলে জানা গেছে।
ঘোষিত তফশিল অনুযায়ী মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ১৭ অক্টোবর, মনোনয়ন পত্র বাছাইয়ের শেষ তারিখ ২০ অক্টোবর, প্রার্থী প্রত্যাহারের শেষ তারিখ ২৬ অক্টোবর এবং আগামী ১১ নভেম্বর ২০২১ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে হরিপুর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানায়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুর -১ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ৪জন

মাসব্যাপী পাটজাত পণ্যের প্রশিক্ষণ বিষয়ক কোর্স উদ্বোধন

বীরগঞ্জে দিনব্যাপী উদ্যোক্তা ও কৃষক সমন্বয় প্রশিক্ষণ

দেবীগঞ্জে শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

খানসামায় ১৫২জন কৃষক পেল সোয়া কোটি টাকার ঋণ

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কতৃপক্ষ এর বৃক্ষরোপন কাযক্রম

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা‘র শ্রদ্ধাঞ্জলি অর্পণ, র‌্যালি,আলোচনা সভা ও বৃক্ষরোপন

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে দিনাজপুরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে চেক বিতরণ কার্যক্রম

পীরগঞ্জে অন্যের দয়ায় দিন চলে শায়লো বেওয়ার