Friday , 1 October 2021 | [bangla_date]

হরিপুর ইমারত নির্মাণ শ্রমিক নির্বাচন: সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে

হরিপুর প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ইমারত নির্মাণ শ্রমিক এর ভোটগ্রহণ চলছে।
আজ (১ অক্টোবর) শুক্রবার সকাল ৮ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। কিছুটা সামাজিক দূরত্ব বজাই রেখে সারিবদ্ধভাবে ভোটাররা লাইনে দাঁড়িয়ে স্বাচ্ছন্দে ভোট দিচ্ছেন।
সকাল সাড়ে ৯টায় হরিপুর উপজেলার সরকারি মোসলেমউদ্দীন কলেজ ভোটকেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটাররা সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে আছেন। তারা নিরাপদে ভোটকেন্দ্রে এসেছেন বলে জানান।
হরিপুর সরকারি মোসলেমউদ্দীন কলেজ ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার আজিম উদ্দীন জানান, সকালে ভোটগ্রহণ শুরুর প্রাক্কালে খালি বাক্স সব নির্বাচনী কর্মকর্তা ও পোলিং এজেন্টদের সামনে উন্মুক্ত করে দেখানো হয়। ভোটকেন্দ্রে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। নির্বাচনী কাজে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসাররা তাদের দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করতে পারছেন। বেলা একটু বাড়ার পর ভোটার উপস্থিতি আরও বাড়বে বলেও তিনি জানান। ভোটার সংখ্যা ৩৭৫ জন৷ ভোটকেন্দ্রে রয়েছে পুলিশের কড়া নিরাপত্তা। সামাজিক দূরত্ব মেনে ভোটকেন্দ্র লাইনে দাঁড়ানোর ব্যবস্থা করা হয়েছে। নির্বিঘ্নে ও নিশ্চিন্তে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন।
হরিপুর উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন ত্রি-বার্ষিক নির্বাচনে অংশগ্রহণকারী সভাপতি পদ-প্রার্থী গিয়াসউদ্দিন চাকা মার্কা , হাসিবুল ছাতা মার্কা, সহ-সভাপতি রমজান আলী রিক্সা মার্কা, সাহিম মোহাম্মদ ফুটবল মার্কা, সাধারণ সম্পাদক দবিরুল মাছ মার্কা, কামরুজ্জামান মোরগ মার্কা, রবিউল ইসলাম মই মার্কা, অর্থ সম্পাদক করিমুল হক টেবিল মার্কা,এনামুল হক হাতুড়ি মার্কা,সাংগঠনিক সম্পাদক ইসমাইল বাইসাইকেল মার্কা,মশিউর রহমান আনারস মার্কা, প্রচার সম্পাদক আশরাফ আলী উড়োজাহাজ মার্কা,সুলতান হক দেওয়াল ঘড়ি মার্কায় নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন৷

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আগামী জাতীয় নির্বাচন বাধাগ্রস্থ করার ক্ষমতা কারো নেই: হিলিতে ডা. জাহিদ

রাণীশংকৈলে জাতীয় দুর্যোগ ও প্রস্তুতি দিবস পালিত

পঞ্চগড়ে পানি উন্নয়ন বোর্ডের ফাউন্ডেশন কমিটি গঠন বিষয়ক কর্মশালা

আটোয়ারীতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

৯ কিশোরকে ভারতে পাচারকালে গ্রেপ্তার-২

ঠাকুরগাঁওয়ে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণে রোভিং সেমিনার

আওয়ামীলীগকে বির্তকিত করতে প্রতিমা ভাংচুর করা হয়

নিষেধাজ্ঞা প্রত্যাহারের সাড়ে ৫মাস  পর আবারও পিঁয়াজ আমদানি

নিষেধাজ্ঞা প্রত্যাহারের সাড়ে ৫মাস পর আবারও পিঁয়াজ আমদানি

দিনাজপুরে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

বিরামপুর আ’লীগের সম্মেলনে দুই মঞ্চ  নির্মাণ,অবশেষে কাউন্সিল স্থগিত

বিরামপুর আ’লীগের সম্মেলনে দুই মঞ্চ নির্মাণ,অবশেষে কাউন্সিল স্থগিত