Friday , 8 October 2021 | [bangla_date]

রাণীশংকৈলে ৫ইউপিতে নৌকার মাঝি হলেন যারা

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈল উপজেলার ৫টি ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী চ‚ড়ান্ত করেছে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড। বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে রাণীশংকৈল উপজেলার ৫ ইউনিয়নে নৌকা প্রতীক পেয়েছেন যারা
১নং ধর্মগড় ইউনিয়ন আ’লীগের সভাপতি আবুল কাশেম, ২নং নেকমরদ ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি ডা. হামিদুর রহমান, ৪নং লেহেম্বা ইউনিয়ন সভাপতি ও বর্তমান চেয়ারম্যান আবুল কালাম, ৬নং কাশিপুর ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি আতিকুর রহমান বকুল ৭নং রাতোর ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক সাবেক চেয়ারম্যান শরৎ চন্দ্র রায়। উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে দ্বিতীয় দফা নির্বাচনে অনুষ্ঠিত ৫ইউপির চেয়ারম্যান পদে ক্ষমতাসীন দল আ’লীগের মনোনয়ন প্রত্যাশীরা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন। পরে ঠাকুরগাঁও জেলা আ’লীগের সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ সাদেক কোরাইশী ও সাধারণ সম্পাদক দীপক কুমার রায়সহ জেলার নেতারা ওই ৫ ইউপির মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের তালিকা স¤প্রতি দলের হাইকমান্ডের কাছে পাঠান। এরই পরিপ্রেক্ষিতে ৭অক্টোবর আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড রাণীশংকৈল উপজেলার ৫টি ইউপির নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চ‚ড়ান্ত করেছে। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৭অক্টোবর, মনোনয়নপত্র বাছাইয়ের শেষ তারিখ ২০অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬অক্টোবর। আগামী ১১ নভেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রুহিয়া খাদ্য গুদামকে ১১০ শতক জমি দান করলেন এমপি রমেশ চন্দ্র সেন

ফুলবাড়ীতে কাভার্ড ভ্যান-রিকশা ভ্যান সংঘর্ষে জেলে নিহত, আহত ৩

আজ ১৪ ডিসেম্বর দিনাজপুর, বিরল ও ঘোড়াঘাট মুক্ত দিবস

পীরগঞ্জে সেনগাঁও ইউনিয়ন জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

গনপ্রতিনিধিত্ব আদেশ বাতিলের দাবিতে দিনাজপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে আটোয়ারী আওয়ামীলীগের বিক্ষোভ সমাবেশ

পীরগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে ৫ ব্যবসাপ্রতিষ্ঠান, এনজিও অফিস ভস্মীভূত

বীরগঞ্জে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় মহিলাসহ আটক -৩

পঞ্চগড়ে দু’টি আসনে ২০ জনের মনোনয়ন পত্র দাখিল

বীরগঞ্জে ইসকন নিষিদ্ধের দাবী ও আইনজীবী হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল।