Friday , 5 November 2021 | [bangla_date]

অ্যাম্বুলেন্সে করে গাঁজা পাচারকালে বীরগঞ্জে ৬৫ কেজি গাঁজা উদ্ধার,নারীসহ আটক -৩

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নের দলুয়া নামকস্থানে অ্যাম্বুলেন্সে করে গাঁজা পাচারকালে বিপুল পরিমাণের গাঁজা উদ্ধার এবং নারীসহ তিনজনকে আটক করেছেন র‌্যাব। দিনাজপুর র‌্যাব-১৩ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষযটি নিশ্চিত করেন কোম্পানী কমান্ডারের পক্ষে সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইড লেফটেন্যাট মাহমুদ বশির আহমেদ । আটক মাদক ব্যবসায়ী মোঃ খোকন শরীফ (৩৭), ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার চল্লিশ কোহনীয় গ্রামের লাল মিয়া শরীফের ছেলে ।মোঃ জাহিদ (২৫) বরিশাল জেলার আগইল ঝাড়া উপজেলার জয়রাম পট্টি গ্রামের ইউনূস মিয়ার ছেলে মোছাঃ সাজেদা (৩৬) কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার মিরপুর বাজার পাড়া গ্রামের ছেরালী বিশ্বাসের মেয়ে । এ সময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি এম্বুলেন্স জব্দ করা হয় ।দিনাজপুর র‌্যাব -১৩ সহকারী পরিচালক জানান , গোপন সংবাদের ভিত্তিতে জেলার বীরগঞ্জ থানাধীন দলুয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ৬৫ কেজি ২শত গ্রাম মাদক দ্রব্য ̈গাঁজা সহ মোঃ খোকন শরীফ (৩৭),মোঃ জাহিদ (২৫), মোসাঃ সাজেদা (৩৬) কে গ্রেফতার করা হয় ।মাদক কারবারীরা অভিনব কায়দায় রোগী সেজে এম্বুলেন্সে করে বিপুল পরিমান গাঁজা পাচার করছিল এসময় তাদের গ্রেফতার করা হয় । প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে । এ বিষয়ে বীরগঞ্জে থানায় র‌্যাব-১৩ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে। যাহার মামলা নং ৪, তারিখ ৪/১১/২০২১ ইং।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হামরা বীরগঞ্জিয়া উপজেলা ইউনিটে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

বীরগঞ্জে যুবককে দিনেদুপুরে প্রকাশ্যে কুপিয়ে ও পিটিয়ে খুন 

পঞ্চগড়ে চাঞ্চল্যকর ছাত্রদল কর্মী জয় হত্যা মামলার প্রধান আসামী আল আমিন ও তার ভাইকে চট্ট্রগাম থেকে গ্রেফতার

হরিপুরে ছেলের লাঠির আঘাতে পিতার মৃত্যু

হরিপুর থানায় ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আনন্দ উদযাপন অনুষ্ঠান

ফুলবাড়ী সীমান্তে পাচারকালে ভারতীয় নাগরীকসহ আটক ৬

হাবিপ্রবিতে “ইফেক্টিভ কমিউনিকেশন অ্যান্ড প্রেজেন্টেশন স্কিলস” শীর্ষক কর্মশালা

আমাদের সামান্য ভুলের কারণে আবার যেন সেই ফ্যাসিবাদের কবলে পড়তে না হয় —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

হাবিপ্রবিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর শুভ জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপিত

ঠাকুরগাঁও সদর থানার ওসি মো: কামাল হোসেন – জেলার সেরা নির্বাচিত