Monday , 1 November 2021 | [bangla_date]

ইউপি নির্বাচন উপলক্ষে হরিপুরে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

মিজানুর রহমান,হরিপুর প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

১ নভেম্বর সোমবার বিকাল ৩টায় উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলার নবাগত জেলা প্রশাসক মাহবুবুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম,হরিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ‍্যক্ষ জিয়াউল হাসান মুকুল, জেলা নির্বাচন অফিসার শফিকুল ইসলাম।
হরিপুর উপজেলার ৬টি ইউনিয়নে ১১ নভেম্বর ইউপি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ লক্ষ্যে সভায় সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে নানান সিদ্ধান্ত ও দিকনির্দেশনা দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল করিম।
এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন রিটার্নিং অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রাইহানুল ইসলাম মিয়া উপজেলা নির্বাচন অফিসার আব্দুল মান্নান, উপজেলা সহকারী ভূমি কমিশনার রাকিবুজ্জামান, হরিপুর থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নগেন কুমার পাল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোতাহারা পারভীন, আব্দুল কাইয়ুম পুষ্প,উপজেলা দূর্নীতি দমন কমিশনের সভাপতি বুলবুল তালুকদারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিজিবি ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে আদর্শ সমাজ গঠনে শিক্ষকগণের ভূমিকা শীর্ষক আলোচনা সভা

বালিয়াডাঙ্গীতে ফেন্সিডিলসহ ইউপি সদস্য আটক

আটোয়ারী স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমবারের মতো চালু হলো সিজারিয়ান অপারেশন

ঠাকুরগাঁওয়ে ভ্রাম্যমান আদালতে ১১ ব্যক্তিকে অর্থদন্ড

দিনাজপুরে বিশ্ব ডিম দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

করোনায় আক্রান্ত – ঠাকুরগাঁও মেয়রকে রংপুরে স্থানান্তর

ঠাকুরগাঁওয়ে মরহুম এমপি খাদেমুল ইসলামের ছেলের উদ্যোগে কম্বল বিতরণ

পঞ্চগড়ের আউলিয়া ঘাট নৌ ট্রাজেডি ষষ্ঠ দিনের উদ্ধার অভিযানে কোন মরদেহ উদ্ধার হয়নি দূর্ঘটনাস্থলে স্মৃতিসৌধ নির্মাণের দাবি পূজা উদযাপন পরিষদের

দিনাজপুরে আদিবাসী নারী নেতৃত্বের  দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষন কর্মশালা

দিনাজপুরে আদিবাসী নারী নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষন কর্মশালা

পুত্রকে হত্যাচেষ্টাকারীদের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবিতে দিনাজপুরে অসহায় পিতামাতাসহ গ্রামবাসীর মানববন্ধন ও সংবাদ সম্মেলন