Sunday , 14 November 2021 | [bangla_date]

বালিয়াডাঙ্গীতে ৩য় দফা নির্বাচনে সংঘাতের শংকায় সংবাদ সম্মেলন

বালিয়াডাঙ্গী(ঠাকুরগাঁও) প্রতিনিধি : তৃতীয় ধাপে নির্বাচনে প্রতিদ্বন্দী প্রার্থীর ভয়ভীতি, নানা হুমকি, প্রচারণায় বাধা ও সংঘাতের শংকা প্রকাশ করে সংবাদ সম্মেল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সন্ধায় জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ১নং পাড়িয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও সতন্ত্র প্রার্থী জিল্লুর রহমান ইউনিয়ন পরিষদ চত্বরে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তিনি।
লিখিতি বক্তব্য পাঠ করে তিনি বলেন, এরই মধ্যে সংশ্লিস্ট ইউনিয়নের নৌকার প্রার্থী ফজলে রাব্বী রুবেল ও তার লোকজন সতন্ত্র প্রার্থীর কর্মী- সমর্থকদের প্রচারণায় বাধা প্রদান করে নানারূপ ভয়ভীতি, হুমকি ধামকি দিয়েছে।
এছাড়া প্রতিটি প্রচারণায় তার লোকজন মারমুখী আচরণ করছে, যা সংঘাতমুলক ঘটনা ঘটাতে পারে। এর আগে ৬ নভেম্বর রাতে প্রচারণায় বাধা সৃষ্টি করে নৌকা মার্কার প্রার্থী ফজলে রাব্বী রুবেল ও তার লোকজন পাড়িয়া হাটে ভয়ভীতির ঘটনায় সংশ্লিষ্ট রিটার্নং কর্মকর্তা ও নির্বাচন অফিসসহ প্রশাসনের কাছে লিখিতভাবে অভিযোগ করলেও কোন প্রদক্ষেপ নেয়া হয়নি। তাই আগামী ২৮ নভেম্বর ৩য় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে শান্তিপূর্ন পরিবেশ সৃষ্টি না হলে সংঘাতের শংকা রয়েছে। অবিলম্বে প্রশাসন এ বিষয়ে ব্যবস্থা গ্রহনে নির্বাচনী সভা সমাবেশ ও প্রচারণায় শান্তিপূর্ন পরিবেশ তৈরি করে সুষ্ঠভাবে ভোট গ্রহনের ব্যবস্থার দাবি করেন তিনি।
অন্যথায় আইশৃঙ্খলার চরম অবনতি হবে বলে মনে করেন সতন্ত্র প্রার্থী জিল্লুর রহমান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা জেলা কমিটির অনুমোদন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

ধর্মান্ধতা একটি সমাজের জন্য আতঙ্ক -মনোরঞ্জন শীল গোপাল এমপি

পীরগঞ্জে ৯০পিচ ট্যাপেন্ডাটল ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পঞ্চগড়ে শেখ কামাল আন্তঃস্কুল মাদ্রাসা এ্যাথলেটিক্স প্রতিযোগিতার উপজেলা পর্যায়ে বাছাই

পীরগঞ্জে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

হরিপুরে প্রধান শিক্ষক মশিউর রহমান আর নেই

অসহায় মানুষদের পাশে দিনাজপুর রক্তদান সমাজকল্যাণ সংস্থা ও সাধারণ শিক্ষার্থীরা

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে সড়ক দূর্ঘটনায় স্কুল শিক্ষার্থীর মৃত্যু !

ফুলবাড়ী জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনে ব্যাপক প্রস্তুতি

বোদায় ঝরে পরা শিশুদের পাঠদানে শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের নির্মাণ কাজ শুরু