Sunday , 7 November 2021 | [bangla_date]

বীরগঞ্জে নৃগোষ্ঠীদের মাঝে আর্থিক সহয়তা প্রদান

বিকাশ ঘোষ , বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে কোভিড-১৯ সংকট মোকাবেলার জন্য ইএসডিও এর রেজিলিয়েন্স টু ইকোনমিক ভোলাটিলিটি অফ ইন্ডিজিনাস এ্যান্ড ভালনারাবস পপুলেশন্স থ্রো এম্পায়ারমেন্ট (রিভাইভ) প্রকল্পের আওতায় নৃগোষ্ঠীদের আর্থিক সহয়তা প্রদান করা হয়েছে। রবিবার বেলা ১১ টায় উপজেলার মরিচা ইউনিয়নের খামার খড়িকাদাম সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ইকো-সোশ্যল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর বাস্তবায়নে হেক্স ও ইপারের সহযোগিতায় আর্থিক সহয়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কাদের। স্বাগত বক্তব্য রাখেন মরিচা ইউপি চেয়ারম্যান ও মরিচা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মো. আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইএসডিও রিভাইভ প্রকল্পের প্রকল্প অফিসার রাজিউর রহমান রাজু। এসময় মরিচা ইউপি সচিব হেমন্ত কুমার রায়, ইউপি সদস্য আমজাদ হোসেন, খামার খড়িকাদাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল কাদের, খামার খড়িকাদাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাফছিরুল ইসলাম, ইএসডিও এর উপজেলা অফিসার মোসলেমা খাতুন, কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজার আক্তারুল ইসলাম, হোসনেয়ারা স্বপ্না, জান্নাতুল ফেরদৌসী ও লাবনী আক্তার সহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মরিচা ইউনিয়নের ৯৩ জনের মাঝে ৪ হাজার টাকা করে মোট ৩লক্ষ ৭২ হাজার টাকা প্রদান করেন ইউএনও আব্দুল কাদের।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী’র লাহিড়ী টু পাড়িয়া সড়কটির বেহাল দশা

কারিতাসের উদ্যোগে সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান বিষয়ক আন্তঃ ধর্মীয় কর্মশালা

ফুলবাড়ীতে আমন ধান-চাল সংগ্রহ উদ্বোধন

আটোয়ারীতে যৌতুকের দাবিতে নববধূ’র মূখে বিষ ঢেলে হত্যা চেষ্টা

পঞ্চগড়ে অটো ছিনতাই ও চালককে হত্যার ঘটনায় আসামী গ্রেফতার অটো উদ্ধার

বাংলাদেশ জাতীয় চারণ কবি সংঘের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত কুদ্দুস সভাপতি ও ক্ষিতিশ চন্দ্র সাধারণ সম্পাদক নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে পাউবো’র কাজে ব্যাপক অনিয়ম কাজ বন্ধ করলেন এলাকাবাসি !

শীতের শেষ মৌসূমে এসে ভারি কুয়াশায় ব্যাহত যান চলাচল তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা আবারও ৯ ডিগ্রির ঘরে

নির্বাচন যদি ভন্ডুল হয় তা হলে আমাদের প্রত্যাশা ও ২৪ শের আন্দোলনের প্রত্যাশা হোচট খাবে ……….বিএনপি নেতা ফরহাদ হোসেন আজাদ

রাণীশংকৈলে সামাজিক সম্প্রীতি কমিটির সভা