Tuesday , 9 November 2021 | [bangla_date]

বীরগঞ্জে পাটবীজ চাষীদের প্রশিক্ষণ কর্মশালা

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে পাট অধিদপ্তর
কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং
সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ
কমর্সুচী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের
আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল
কাদের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের
চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো. আমিনুল ইসলাম। উক্ত কর্মশালায় উপজেলার
১০০ জন প্রান্তিক কৃষকদের পাট ও পাটবীজ চাষের প্রশিক্ষণ প্রদান করা হয়।
উল্লেখিত প্রশিক্ষণ প্রদান কালে উপস্থিত ছিলেন জেলা পাট অধিদপ্তরের সহকারী
পরিচালক মোঃ মোশাররফ হোসেন, জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো.
তহিদুল ইসলাম, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা দিলীপ কুমার মালাকার, রংপুর কৃষি
যোগাযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, খানসামা উপজেলা উপ-সহকারী
পাট উন্নয়ন কর্মকর্তা রানা ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা উপ-
সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা হিরা চন্দ্র । প্রশিক্ষণ প্রদান শেষে পাটচার্ষীদের
মাঝে পাটজাত ব্যাগ ও নগদ অর্থ প্রদান করেন প্রধান অতিথি মো. আমিনুল
ইসলাম। শেষে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি)
অতিরিক্ত সচিব মোহাম্মদ আতাউর রহমান ও প্রকল্প পরিচালক যুগ্মসচিব দীপক
কুমার সরকার।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে যুবলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

দিনাজপুর জেলা ইজিবাইক মালিক-শ্রমিক চালক সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

যতদিন ভূখন্ড থাকবে ততদিন পর্যন্ত জামায়াতকে রাজাকার, আল শামস খেতাব এই তিলক নিয়ে বাংলাদেশের মাটিতে বসবাস করতে হবে —বিএনপির নেতা ফরহাদ হোসেন আজাদ

রাণীশংকৈলে মাদক ধরতে গিয়ে পুলিশ সদস্য আহত

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে স্টার মডেল স্কুলের শিক্ষার্থীরা ” মা ” দিবসে মায়ের পা ধুয়ে সম্মান জানালো

দুই পরিবারের দ্বন্দ্বে বন্ধ রাস্তা, খানসামায় ভোগান্তিতে দুই গ্রামের হাজারো মানুষ

দিনাজপুরে কাব ও প্রেসিডেন্ট”স স্কাউট অ্যাওয়ার্ড প্রার্থীদের মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত

বোদায় বাদামের দাম ভাল, বাদাম চাষীরা খুশি

রানীশংকৈলে দ্রব্যমূল্যে লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে জাতীয় পার্টির মানব বন্ধন

কাহারোলে জামাত নেতাকে কুপিয়ে জখমের  ঘটনায়  ইউপি চেয়ারম্যানসহ ৬জন গ্রেপ্তার

কাহারোলে জামাত নেতাকে কুপিয়ে জখমের ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ ৬জন গ্রেপ্তার