Monday , 1 November 2021 | [bangla_date]

বেহেস্তের লোভ দেখানো উগ্র সাম্প্রদায়িক শক্তিকে রুখে দেওয়ার দায়িত্ব যুবসমাজের -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি – দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন
শীল গোপাল বলেছেন, উগ্র সাম্প্রদায়িক শক্তি আর যেন বেহেস্তের লোভ দেখিয়ে মানুষকে
বিভ্রান্ত করতে না পারে সেটি রুখে দেওয়ার দায়িত্ব যুবসমাজের। কেবলমাত্র একাত্তরের চেতনায়
উজ্জীবিত যুবসমাজই পারে দেশকে আন্তর্জাতিক পর্যায়ে সেরা হিসেবে প্রতিষ্ঠা করতে।
জীবনের সর্বোত্তম সময় হচ্ছে যৌবন। পৃথিবীর যত পরিবর্তন সাধিত হয়েছে তার
অধিকাংশই হয়েছে যুবকদের সম্পৃক্ততায়। বাংলাদেশে অপশক্তি আবারো দেশের অগ্রগতিকে
বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে
স্বাধীনতার চেতনায় ও প্রগতির পথে পৌঁছে দেওয়ার জন্য যুব সমাজকে দায়িত্ব গ্রহণ করতে
হবে। তিনি বলেন, বঙ্গবন্ধুর নির্দেশনায় যুবকরা অস্ত্রহাতে তুলে নিয়ে ছিল বলেই মাত্র নয় মাসে
বাংলাদেশে তার কাঙ্খিত লক্ষ্য অর্জন করেছিল। ঠিক তেমনি বর্তমান উগ্র সাম্প্রদায়িক শক্তির
বিরুদ্ধে যুব সমাজকে রুখে দাঁড়াতে হবে।সোমবার (১ নভেম্বর ২০২১) কাহারোল উপজেলা পরিষদ
হলরুমে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে
আলোচনা সভা ও প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা
বলেন।উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন
উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
ডা. মোহাম্মদ শফিউল আযম, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক সুকুমার রায়,
জেলা পরিষদের সদস্য মিরা মাহাবুব, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী আক্তার, উপজেলা
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সঞ্জয় কুমার মিত্র।অনুষ্ঠানে স্বাগত
বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের অফিসার অরুণ কুমার বিশ্বাস।আলোচনা সভায়
পূর্বে জাতীয় যুব দিবস-২০২১ উদযাপন উপলক্ষে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন
শীল গোপাল এর নেতৃত্বে বর্ণাঢ্য যুব র‌্যালি উপজেলার শহর প্রদক্ষিণ করে।পরে বীরগঞ্জ উপজেলা
পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন
উপলক্ষে আলোচনা সভা ও প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য
মনোরঞ্জন শীল গোপাল।

সর্বশেষ

বিরলে তরুন কৃষি উদ্যোক্তারা সম্বলিত উদ্যোগে স্ট্রবেরি চাষ করে আট লাখ টাকা লাভের আশা
দিনাজপুরে জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়াকে সংবর্ধনা দিলো চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও জিয়া হার্ট ফাউন্ডেশনের দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ নব নির্বাচিত দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপকে সংবর্ধনা  প্রদান করা হয়েছে।
দিনাজপুরে জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়াকে সংবর্ধনা দিলো চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও জিয়া হার্ট ফাউন্ডেশনের দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ নব নির্বাচিত দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
নবাবগঞ্জে ৫৪৯ নারী পেলেন ফ্যামিলি কার্ড
দিনাজপুরে সারা বাংলা-৮৮ এর প্রসংশনীয় উদ্যোগ দরিদ্র অসহায় মানুষের মাঝে ১০দিনের বাজার ও নগদ অর্থসহ ইফতার মাহফিল অনুষ্ঠিত

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আটোয়ারীতে বিএনপি’র ইফতার ও দোয়া মাহফিল

বাদীর পরিবারকে প্রাণ নাশের হুমকি !

বাদীর পরিবারকে প্রাণ নাশের হুমকি !

পীরগঞ্জে সহজ জ্যামিতি শিক্ষা ২’টি বইয়ের মোড়ক উম্মোচন

বীরগঞ্জে আ’লীগ নেতার বিরুদ্ধে ফুফুদের সংবাদ সম্মেলন

রাণীশংকৈলে ৩৫১টি ভূমি-গৃহহীন পাচ্ছে প্রধানমন্ত্রীর ঈদ উপহার; প্রেস ব্রিফিংয়ে ইউএনও

রাণীশংকৈলে ৩৫১টি ভূমি-গৃহহীন পাচ্ছে প্রধানমন্ত্রীর ঈদ উপহার; প্রেস ব্রিফিংয়ে ইউএনও

১০ তম ৭নং ওয়ার্ড কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় কোয়াটার ফাইনাল ম্যাচে ০-২ গোলে মুন্সিপাড়া ওয়ারিয়র্স দিনাজপুর এর জয়লাভ

পীরগঞ্জে সামাজিক সম্প্রীতি সভা অনুষ্ঠিত

দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ‘পুষ্টি থেকে সমৃদ্ধি হও’ স্লোগানকে সামনে রেখে মে মোমমেন্টের সমাপনী

ঠাকুরগাঁওয়ে জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হলো ঐতিহ্যবাহী কারাম পূজা উৎসব

দিনাজপুরে ধুমপান ও তামাকজাত দ্রব্যের ক্ষতি এবং প্রতিকার বিষয়ক কর্মশালা