Monday , 15 November 2021 | [bangla_date]

ইউপি নির্বাচন: বালিয়াডাঙ্গীতে প্রচার মাইক ভাঙচুর, কর্মীকে ছুরিকাঘাত

আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী ইউপি নির্বাচনে ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ আল মামুনের প্রচারের মাইক ভাঙচুর ও নুর হোসেন নামের এক কর্মীকে ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে। গত শনিবার সন্ধ্যায় বড়পলাশবাড়ী ইউনিয়নের মালদহ গ্রামে এ ঘটনা ঘটে।

আহত নুর হোসেন বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের বড়গাছিয়া গ্রামের মৃত আলমের ছেলে। ঘটনার পর তাঁকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠান।

বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মাহাবুব আলম জানান, ছুরি দিয়ে পায়ে দুটো আঘাত করা হয়েছে। গুরুতর অবস্থা হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে নুর হোসেনকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘোড়া প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ আল মামুনের দাবি, ‘আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী সাহাবুদ্দিন মিঞার ছেলে জিন্নাত আলী ৩ থেকে ৪ জন নৌকা প্রতীকের কর্মী এ হামলা চালিয়েছেন। আমি বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তাকে বিষয়টি মৌখিকভাবে জানিয়েছি।’

নৌকা প্রতীকের প্রার্থী সাহাবুদ্দিন মিঞা বলেন, ‘বিকেল ৫টার পর আমি প্রচারণায় কাজে বাড়ি থেকে বের হয়ে গেছি। ঘটনার বিষয়ে জানি না। আপনারা ঘটনাস্থলে এসে আসল ঘটনা জেনে যান।’

সাহাবুদ্দিন মিঞার ছেলে জিন্নাত আলী বলেন, ‘বাবার নির্বাচনী প্রচারণায় ব্যস্ত ছিলাম। যে এলাকায় ঘটনার কথা বলছেন সে এলাকা অনেক দূরে প্রচারণায় গিয়েছিলাম। এখন রাত ৯টায় মোড়লহাট বাজারে নির্বাচনী ক্যাম্পে আসলাম। হামলা কারা করেছে বিষয়টি আমার অজানা।’

বড়পলাশবাড়ী ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা দলিল উদ্দীন বলেন, ‘আমাকে বিষয়টি কেউ জানায়নি।’

বালিয়াডাঙ্গী থানা পরিদর্শক (ওসি) হাবিবুল হক প্রধানের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঘোড়াঘাটে দিনে দুপুরে দুর্ধর্ষ চুরি সংঘটিত

বিশ্ববিদ্যালয়ের কাজই হচ্ছে শিক্ষা এবং নতুন নতুন জ্ঞান সৃষ্টি করা–হাবিপ্রবি ভিসি

রাণীশংকৈলে গাঁজাসহ আটক ৩

জাতীয় সংসদে রংপুর ও রাজশাহী বিভাগে ২জন আদিবাসী নারীকে মনোনয়ন প্রদান আদিবাসী নারীদের নিরাপত্তা নিশ্চিতসহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দিনাজপুরে মানববন্ধন

খুরশিদ জাহান হক ইন্সটিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতালের উদ্যোগে বিশ্ব ক্যান্সার দিবস পালিত

বিরলে বিদ্যুতায়িত হয়ে একজনের মৃত্যু

বিরলে বিদ্যুতায়িত হয়ে একজনের মৃত্যু

আটোয়ারীতে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা

বালিয়াডাঙ্গীতে ফজিলাতুন্নেছা মুজিবের ৯১’তম জন্মবার্ষিকী ও আলোচনা সভা

দিনাজপুরে কর্মশালায় জনতা ব্যাংকের এমডি মো. মজিবর রহমান আর্থিক স্বাক্ষরতা সম্প্রসারিত হলে টেকসই হবে অর্থনীতি ব্যবস্থা

পঞ্চগড়ে আবারও মৃদু শৈত্যপ্রবাহ শুরু তীব্র শীতে কাঁপছে পঞ্চগড়ের মানুষ