Monday , 29 November 2021 | [bangla_date]

কাহারোলে দরিদ্র পরিবারের নারীর ক্ষমতায়ন সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে উপকার ভোগীদের মাঝে বকনা গরু বিতরণ

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥- দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল)আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা তার পিতার মতো এ দেশের মানুষকে গভীরভাবে ভালোবাসেন। দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর যে অপূর্ণ স্বপ্ন বঙ্গবন্ধু দেখেছিলেন, সে স্বপ্নের বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছেন তিনি। তার সুদক্ষ নেতৃত্বেই প্রতিষ্ঠিত হবে বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধা-দারিদ্রমুক্ত উন্নত ডিজিটাল বাংলাদেশ। তিনি বলেন, বর্তমান সরকার দেশের সকল মানুষের জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ। দেশে আর একটি মানুষও গৃহহীন থাকবে না। সবার জন্য মাথা গোঁজার ঠাই নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৭ নভেম্বর ২০২১ শনিবার বিকেলে কাহারোল উপজেলা পরিষদ চত্বরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কাহারোল এপি এর আয়োজনে অতি দরিদ্র পরিবারের নারীর ক্ষমতায়ন সক্ষমতা বৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে উপকার ভোগীদের মাঝে ১৮৫ জনকে বকনা বাছুর ও ১০ কেজি করে গরুর খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা মোঃ রায়হান হোসেন কাহারোল থানা অফিসার ইনচার্জ মোঃ রইস উদ্দীন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমি আক্তার, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কাহারোল এপি’র ম্যানেজার কুহু হাগিদক, প্রকল্প ম্যানেজার বাপ্পি জয় ধর, অলবিনুস ও লিন্ধা রিচিল প্রমূখ।পরে কাহারোল উপজেলা পরিষদ হলরুমে ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানইজেশন (ইএসডিও) এর সহযোগিতায় কোভিড-১৯ বিষয়ক ক্যাম্পেইন এর জন্য যুবদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন এমপি মনোরঞ্জন শীল গোপাল।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে দুটি ট্রাকে আগুন দেযার ঘটনায যুবদল নেতা আটক

এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ১০১ জন ইন্টার্ন চিকিৎসকের যোগদান

বীরগঞ্জে সিংড়া জাতীয় উদ্যানে উদ্ধারকৃত অর্ধগলিত মৃতদেহে রহস্য উদ্ঘাটন

টাকা দিয়ে এক বছরেও ঘর মেলেনি ভূমিহীন ফাতেমার

পুজার্চনা ও ধর্মীয়-ভাবগাম্ভির্যে শেষ হলো দিনাজপুরে হিন্দু ধর্মালম্বীদের মহাত্রিপুরারী কৈলাশপতির মহা¯œানযাত্রা উৎসব

কাহারোলে ভেঙ্গে যাওয়া কালভার্ট দিয়ে ঝুঁকি নিয়ে পথচারীদের চলাচল

দিনাজপুর সরকারি মহিলা কলেজ ইউনিট দাবী আদায়ের লক্ষ্যে একদিনের কর্মসূচী পালিত

কাহারোলে বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দীনের  লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

কাহারোলে বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দীনের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

বীরগঞ্জে তরুন আদিবাসী জনগোষ্ঠীদেরকে নিয়ে জার্নি টু ইকুয়াল রাইটসের আলোচনা সভা ও ওয়ার্কশপ

সেতাবগঞ্জে আব্দুর রৌফ চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ