Monday , 8 November 2021 | [bangla_date]

কুকুর বানিয়ে স্বামীকে শহর ঘোরালেন স্ত্রী

স্বামীর মুখে লাগানো দেখতে কুকুরের মতো সাদাকালো মুখোশ। গলায় বাঁধা বেল্ট।

বেল্টের এক প্রান্ত ধরে আছে স্ত্রী। এভাবেই কুকুর সাজিয়ে স্বামীকে পুরো শহর ঘোরালেন স্ত্রী। গেলেন শপিংমল ও রেস্তোরাঁয়। এমন কয়েকটি ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ব্রিটিশ গণমাধ্যম ডেইলি স্টারের প্রতিবেদন মতে, ওই নারীর নাম লুয়ানা কাজাকি। তার স্বামী আর্থার ও উরসো। ব্রাজিলের রেলস্টেশনসহ বিভিন্ন জায়গায় ওই নারী এবং তার স্বামীকে দেখা যায় ছবি তুলতে। কুকুরের মতো অঙ্গভঙ্গি করতে।

রেলস্টেশনে গলায় বেল্ট ও কুকুরের মুখোশ পরা স্বামী চার হাত-পায়ে হাঁটার ভঙ্গিতে চলছেন। স্ত্রী তার গলায় হাত বুলিয়ে দিচ্ছেন। তবে মুখোশ পরা স্বামীর চেহারা বাইরের লোক দেখতে পায়নি। সেখানে তারা দাঁড়িয়েও পোজ দিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পরা কয়েকটি ছবিতে দেখা যায়, একটি রেস্তোরাঁর টেবিলে বসে আসেন ওই তরুণী। টেবিলের পাশে তার স্বামী মুখোশ পরে কুকুরের ভঙ্গীতে বসে আছেন। এ সময় স্ত্রী একের পর এক খাবার খাচ্ছেন।

ওই দৃশ্য ভিডিও করে অনেকেই পোস্ট করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।

এ বিষয়ে লুয়ানা বলেন, তারা নিজেদের মধ্যে প্রেম-ভালোবাসা বাড়াতেই এই কাজ করেছেন।

ওই তরুণী আরও বলেন, মানুষ কী মনে করবে, তাতে আমার কিছু যায় আসে না। আমি কোনো অপরাধ করিনি। কাউকে বিরক্ত করিনি। ফলে কারও সমস্যা হওয়ার কথা না।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

আগামী জুনে আসছে পাটের পলিথিন

আটোয়ারীতে আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনাসভা

বিরলে হাতের নাগালে আধুনিক জাতের মাঠ ফসলের বিভিন্ন বীজ

পার্বতীপুরে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

রাণীশংকৈলে দুই মাথাওয়ালা বাছুরের জন্ম, একনজর দেখতে মানুষের ভিড়

বিরামপুর থানায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত

আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রেিতরাধ পক্ষ‘২২ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে দিনাজপুর মহিলা পরিষদের সংবাদ সম্মেলন

কাহারোলে ঐতিহাসিক শ্রীশ্রী কান্তজীউ মন্দিরে শিতবস্ত্র বিতরণ

শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ ও নগদ অর্থ বিতরণ