Monday , 1 November 2021 | [bangla_date]

খানসামায় মাদক ও দুর্নীতি বিরোধী শপথ

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামায় মাদক ও দুর্নীতি
প্রতিরোধে শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করিয়েছেন খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা
মাহবুব-উল-ইসলাম।সোমবার (১ নভেম্বর) সকালে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন
সংঘের আয়োজনে খানসামা মডেল পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে প্রধান অতিথি হিসেবে
উপস্থিত থেকে তিনি এ শপথ বাক্য পাঠ করান।উন্নত চরিত্র গঠন, মাদক, বাল্য বিবাহ ও দুর্নীতি
প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা, দুর্নীতিকে লাল কার্ড প্রদর্শন করেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল হক শাহ্, লাল সবুজ উন্নয়ন সংঘের
প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, বীরগঞ্জ উপজেলা শাখার আহবায়ক সদস্য
তোফাজ্জল হোসেন, সংগ্রাম জয় চক্রবর্তী, তপু রয় প্রমুখ। স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ
উন্নয়ন সংঘের উদ্যোগে সারা দেশে এ পর্যন্ত ১২৯০ টি শিক্ষাপ্রতিষ্ঠানের অন্তত ৩২ লাখ
শিক্ষার্থীকে এই শপথ পাঠ করিয়েছেন। পরে সংগঠনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী
কর্মকর্তাকে সম্মাননা স্বারক দেওয়া হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া

ঠাকুরগাঁওয়ে এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন নির্বাহী কর্মকর্তা

বীরগঞ্জে জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব দেলওয়ার হোসেনের পরিদর্শন

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করেন — মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

রাণীশংকৈলে টাকা নিয়ে পাললো চোরেরা – চলছে তদন্ত

দিনাজপুরে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটক ২

রাণীশংকৈলে গাঁজাসহ আটক ৩

হাবিপ্রবিতে“জাপানে উচ্চ শিক্ষা ও কর্মসংস্থান” বিষয়ক সেমিনার

হিলি দিয়ে প্রথমবার ভারত  থেকে মিষ্টিআলু আমদানি

হিলি দিয়ে প্রথমবার ভারত থেকে মিষ্টিআলু আমদানি

পীরগঞ্জে সাংবাদিকের পিতার ইন্তেকাল