Sunday , 7 November 2021 | [bangla_date]

গৃহবধুর চুলকেটে বিবস্ত্র করার অভিযোগে এক ব্যক্তি আটক

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার রোডখালপায় এক গৃহবধুর (২০) চুলকেটে বিবস্ত্র করার অভিযোগে আলম(৫২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
রবিবার সকালে খালপাড়ার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
নির্যাতনের শিকার ওই কিশোরী বলেন, শনিবার রাতে আলমসহ আরও ৪/৫জন নারী পুরুষ মিলে তাকে ডেকে নেয়। এর পরে তাকে বিবস্ত্র করে নির্যাতন করা হয়। একপর্যায়ে গৃহবধুর মাথার সব চুল কেটে দেয়। চিৎকার করে আকুতি করলেও তাকে ছেড়ে দেওয়া হয়নি।
এ ঘটনার বিচার ওই গৃহবধু বলেন, আমি কোনো দোষ করিনি। আমার কাপড় ছিঁড়ে চুল কেটে দিলো। তারা তার মেয়ের সাঙ্গে অবৈধ সম্পর্কের অভিযোগ তুলেছে। এটা সত্য নয়।
আটক আলম জানান, আমার মেয়ের সাথে ওই গৃহবধুর অবৈধ সম্পর্ক রয়েছে। সেই জন্যে আমি মেয়ের বিয়ে দিতে পারছিনা। তাই মেয়েটিকে ডেকে নিয়ে জিজ্ঞাসা করি কিন্তু সব অস্বীকার করে। তখন আমার ওপরে গরম দেখাতে থাকে। এ জন্য দু একটা চর থাপ্পড় দিয়ে চুল কেটে দেওয়া হয়েছে।
তবে একটা মেয়ের সাথে আরেকটা মেয়ের অবৈধ সম্পর্ক থাকা কিভাবে সম্ভব জানতে চাইলে আলম জানান, ওই গৃহবধুকে মাঝে মাঝে জ্বীনে ধরে।
এ ব্যাপারে ঠাকুরগাঁও থানার অফিসার ইনচার্জ তানভীরুল ইসলাম জানান, ঘটনা জানার পর পুলিশ পাঠিয়েছি। সেখান থেকে আলম নামে এক ব্যক্তিকে আটক করা হলেও অন্যরা পালিয়ে যায়। এই বিষয়ে নির্যাতিত ওই কিশোরীর মা বাদি হয়ে থানায় এটি অভিযোগ দায়ের করেছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হরিপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

হাবিপ্রবিতে “তথ্য অধিকার আইন ও কর্মপরিকল্পনা বাস্তবায়ন” শীর্ষক প্রশিক্ষণ

পঞ্চগড়ে দু’টি আসনে ২০ জনের মনোনয়ন পত্র দাখিল

পীরগঞ্জে মেবারক আলী চক্ষু হাসপাতালে হুইল চেয়ার হস্তান্তর

খানসামায় ৩ মাদক ব্যবসায়ী আটক

নিলাম বিজ্ঞপ্তি ।।পীরগঞ্জ বণিক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরাতন ভবন

পঞ্চগড়ে কবি নজরুল ৪৫ তম মৃত্যুবার্ষিকী পালন করলো ছাত্রলীগ

পঞ্চগড়ে কবি নজরুল ৪৫ তম মৃত্যুবার্ষিকী পালন করলো ছাত্রলীগ

দিনাজপুরে তিন উপজেলায় নির্বাচিত হলেন যারা

রাণীশংকৈলে মহিলা বিষয়ক কর্মকর্তার বদলি জনিত বিদায় সংবর্ধনা

আদর্শ মহাবিদ্যালয়ে ‘বাইতুল আকসা জামে মসজিদ’ এর ভিত্তি প্রস্তর স্থাপন