Tuesday , 30 November 2021 | [bangla_date]

জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম আর নেই

একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট নজরুল গবেষক জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)। আজ মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। হাসপাতালের ডিউটি অফিসার ডা. অভিজিৎ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ৭ অক্টোবর পেটের ব্যথা নিয়ে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) ভর্তি হন জাতীয় এই অধ্যাপক। পরীক্ষা-নিরীক্ষার পর ফুসফুসে পানি ধরা পড়ে তার। তখন থেকে তিনি সেখানে বক্ষব্যাধি (রেসপিরেটরি মেডিসিন) বিভাগের অধ্যাপক ডা. এ কে এম মোশাররফ হোসেনের অধীনে চিকিৎসা নিচ্ছিলেন।

উন্নত চিকিৎসার জন্য পরিবারের সদস্যরা রফিকুল ইসলামকে ভারতে নিয়ে যেতে চাইলেও তিনি রাজি হননি। পরে তাকে রাজধানীর এভার কেয়ারে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে গত শুক্রবার কৃত্রিমভাবে শ্বাস-প্রশ্বাস দেওয়ার জন্য ভেন্টিলেশনে নেওয়া হয়।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সভাপতি রফিকুল ইসলাম বাংলা একাডেমির সভাপতির দায়িত্বেও ছিলেন।

বিশিষ্ট নজরুল গবেষক অধ্যাপক রফিকুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম নজরুল অধ্যাপক এবং নজরুল গবেষণা কেন্দ্রের প্রথম পরিচালক। ৮৭ বছর বয়সী এই লেখক ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। সেই সময়ের দুর্লভ কিছু আলোকচিত্রও তুলেছিলেন তিনি। বাঙালির মুক্তির সংগ্রামের এই প্রত্যক্ষ সাক্ষী সেসব ইতিহাস গ্রন্থিত করেছেন তার লেখায়। শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে প্রথম গ্রন্থ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষের ইতিহাসের প্রথম গ্রন্থটিসহ প্রায় ৩০টি বই লেখা এবং সম্পাদনা করেছিলেন তিনি।

অধ্যাপক রফিকুল ইসলাম একুশে পুরস্কার, স্বাধীনতা দিবস পুরস্কার ও বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হয়েছিলেন। এছাড়া এ বছরের ফেব্রুয়ারিতে ঘোষিত প্রথম আন্তর্জাতিক মাতৃভাষা পদকেও ভূষিত হয়েছিলেন তিনি।

তিনি একসময় বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তাছাড়া তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সভাপতি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের সদস্য। ২০১৮ সালে সরকার তাকে জাতীয় অধ্যাপক ঘোষণা করে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রংপুর বিভাগীয় কারাতে প্রতিযোগিতা উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

দিনাজপুর শিক্ষা বোর্ডের প্রথম পরীক্ষায় অনুপস্থিত ১৮১৮জন

রাণীশংকৈলে ইটভাটার ট্রাক্টরে পিষ্ট হয়ে তৃতীয় শ্রেণীর ছাত্র নিহত !

পীরগঞ্জে ডাক্তারের পর শিক্ষকের মটরসাইকেল চুরি!

বোচাগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

রমজানের এক মাস আগেই বীরগঞ্জের বাজারে বেড়েছে প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর দাম

দিনাজপুরে দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলনের মানববন্ধন জাতীয় সংসদে দলিত জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবী

ইছামতি নদীতে ভাসমান সবজি বাগান: সবজি চাষে সফল মোস্তাকিম ইসলাম

দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের (জেইউডি) দ্বি-বার্ষিক সাধারণ সভায় বক্তারা ঐক্য যদি ঠিক থাকে, তবে আমাদের লক্ষ্যে পৌছাতে সময় লাগবেনা

পীরগঞ্জে বাজার কমিটি ও পরিবহন শ্রমিকদের অংশগ্রহনে কোভিড-১৯ বিষয়ে সচেতনতা সভা অনুষ্ঠিত