Wednesday , 3 November 2021 | [bangla_date]

জেলহত্যা দিবস: ঠাকুরগাঁওয়ে আলোচনা সভা

ঠাকুরগাঁও প্রতিনিধি: বাংলাদেশের ইতিহাসে ৩ নভেম্বর কলঙ্কময় ও বেদনাবিধুর একটি দিন। রাষ্ট্রের হেফাজতে জেলখানায় জাতীয় চার নেতা হত্যার দিনটি ‘জেল হত্যা দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে। বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় কলঙ্কজনক অধ্যায় ।
১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করার পর ৩ নভেম্বর তার ঘনিষ্ঠ চার সহকর্মী সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানকে কারাগারের অভ্যন্তর নির্মমভাবে হত্যা করে স্বাধীনতা বিরোধী অপশক্তি।
বাংলাদেশকে পিছনের দিকে ঠেলে দিতে বঙ্গবন্ধুকে নৃশংসভাবে হত্যার তিন মাসেরও কম সময়ের মধ্যে এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে নির্মমভাবে হত্যা করা হয় এই চার জাতীয় নেতাকে।
দিবসটি উপলক্ষে সন্ধ্যায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনা সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার কিছুদিন পরই বাংলাদেশকে নেতৃত্বশুন্য ও মেধাশুন্য করতেই ঘাতকরা তাঁর ঘনিষ্ট রাজনৈতিক সহচর জাতীয় চার নেতাকে হত্যা করে।
সভায় জেলা আ’লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান বাবল’র সভাপতিত্বে বক্তব্য দেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, পৌরআওয়ামীলীগের সভাপতি ইকরামুল হক একরামসহ অন্যান্য নেতারা।
এর আগে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস পালিত

বিরলে কাব ক্যাম্পুরীর সমাপনী ও মহাতাঁবু জলসা

পীরগঞ্জে ট্রেন থেকে দ্রুত নামতে গিয়ে ২ পা হারালো যাত্রী

পার্বতীপুর পৌর নির্বাচন স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বাধা ও হামলার অভিযোগ করে সংবাদ সম্মেলন

বীরগঞ্জে ভিজিএফের চাল নিতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ মুক্তিযুদ্ধের স্মৃতিচারণমূলক গল্পের আসর

পঞ্চগড়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচি  বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

পঞ্চগড়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১৫ আগষ্ট মানবতার বিরুদ্ধে পৃথিবীর জঘন্যতম ঘটনা -নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ

ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো: আব্দুল্লাহ আল মামুন জীবনের নিরাপত্তাসহ নির্বিগ্নে নির্বাচনী প্রচার প্রচারণা চালানোর দাবীতে দিনাজপুরে সংবাদ সম্মেলন

আটোয়ারী আওয়ামীলীগরে সম্মলেনে ঐক্যরে হাতছানি তৌহদিুল ইসলাম সভাপত-িএমদাদুল হক সম্পাদক নর্বিাচতি