Monday , 8 November 2021 | [bangla_date]

জ্বালানি তেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধিতে ঠাকুরগাঁয়ে প্রতিবাদ সমাবেশ

ঠাকুরগাঁও প্রতিনিধি : ডিজেল-কেরোসিনসহ জ¦ালানী তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার ও চাল,ডাল,তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জেলার প্রগতিশীল সংগঠন সমূহের আয়োজনে সোমবার দুপুরে শহরেরে চৌরাস্তায় ঘন্টাব্যপি এ প্রতিবাদ সমাবেশটি অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা জেএসডি ও ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী,জেলা জাসদের সহসভাপতি খাদেমুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক সত্য প্রসাদ ঘোষ নন্দন, জেলা ন্যাপের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন শান্তি,সদর উপজেলা ক্ষেতমজুর সমিতির সভাপতি আনোয়ার চৌধুরী,সদর উপজেলা সিপিবির সভাপতি আহসানুল হাবিব বাবু,সদর উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার স¤্রাট, বাংলাদেশ সাম্যবাদী আন্দোলনের সংগঠক মাহাবুব আলম রুবেল,জেলা উদীচীর সহসভাপতি এম এস আহমেদ রাজু,সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজু,জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আবু বক্কর সিদ্দিক,সাংস্কৃতিক কর্মী ও কলামিষ্ট মাসুদ আহমেদ সুবর্ণ প্রমূখ।

নেতৃবৃন্দ বলেন, আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার অজুহাতে ডিজেল, কোরোসিন, ফার্নেস অয়েল, এলপিজি’র দাম বাড়ানোর কথা সরকার বলছে অথচ ২০১৪ সাল থেকে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম কম থাকার পরও দেশে দাম কমায়নি।
তারা আরো বলেন, বিএডিসি’র হিসেব মতে দেশে ১৩ লাখ ৭৯ হাজার সেচ পাম্প রয়েছে। তার মধ্যে ১১ লাখ ৯২ হাজার ডিজেল চালিত। ডিজেলের দাম বৃদ্ধির ফলে সেচ খরচ বিঘাতে ৩০০ টাকা বেড়ে গিয়ে, উৎপাদন খরচ বাড়বে; পণ্য পরিবহন ব্যয় বাড়বে। অথচ কৃষক এমনিতেই ফসলের লাভজনক দাম পায় না। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসীন হওয়ার পর থেকেই একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত নিয়েছে। তাই যখন যা খুশি, মালিক শ্রেণির স্বার্থে তাই করতে পারে। এই অবস্থায় মূল্যবৃদ্ধির প্রতিবাদসহ এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে জনগণের গণআন্দোলন গড়ে তোলা ছাড়া আর কোনো পথ নেই।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগায়ে পিংক জাতের বারোমাসি কাঁঠাল

প্রধানমন্ত্রী বরাবরে স্বামরকলিপি দিলেন ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক শিক্ষিরা

আস্করপুর ইউনিয়ন আরাফাতি ভ্রাতৃকল্যাণ সমিতির হাজী সম্মেলন

খানসামায় লোডশেডিং-এ নাকাল জনজীবন

খানসামায় লোডশেডিং-এ নাকাল জনজীবন

আপনাদেরকে বুঝতে হবে-শেখ হাসিনা ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ হবে —- রাণীশংকৈলে মুহাঃ সাদেক কুরাইশী

বীরগঞ্জে মটর শ্রমিকদের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান

বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে কে কোন প্রতীক পেলেন

এখনও চরিত্র বদলে চলেছে ডেল্টা, খুবই ভয়ানক এই প্রজাতি: হু প্রধান

মাস্ক না পরলে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে সেবা নয়

বীরগঞ্জ পৌর শহরে রাস্তা দখল করে বাড়ি নির্মাণ ৩০টি পরিবার ঘর বন্দি