Wednesday , 17 November 2021 | [bangla_date]

ট্রেনের টিকিট কালোবাজারিতে যুবক আটক

!

আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে ট্রেনের টিকিট কালোবাজারি করে বিক্রির সময় হাতেনাতে ৮টি টিকিটসহ জাহাঙ্গীর আলম (৩৬) নামে এক যুবককে আটক করেছে রেলওয়ে পুলিশ।

গতকাল মঙ্গলবার (১৬নভেম্বর) দিবাগত রাতে ঠাকুরগাঁও রোড রেল স্টেশন এলাকা থেকে ট্রেনের টিকিটসহ জাহাঙ্গীর আলমকে আটক করা হয়।

আটক জাহাঙ্গীর আলম সদর উপজেলার ছিট চিলারং গ্রামের নূর ইসলামের ছেলে এবং ঠাকরগাঁও পৌরসভার ১২নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক।
জাহাঙ্গীর আলমকে আটকের
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও পৌরসভার ১২নম্বর ওয়ার্ড কাউন্সিলর একরামুদৌল্লাহ ।
জাহাঙ্গীর আলম কালোবাজারির টিকিটসহ আটকের বিষয়ে তার বিরুদ্ধে সাংগঠনিক কোনো ব্যবস্থা গ্রহন করা হবে কিনা এবিষয়ে জানতে চাওয়া হলে, পৌর যুবলীগের আহ্বায়ক আমির হোসেন খান রুবেল বলেন ব্যক্তিগত অপকর্মের দায় দল কখনো নেবে না। আমরা বিষয়টি অবগত হয়েছি। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে বিরুদ্ধে সাংগঠনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

এবিষয়ে দিনাজপুর রেলওয়ে পুলিশের থানা পরিদর্শক (ওসি) এরশাদুল হক ভূঞা মুঠোফোনে জানান, মঙ্গলবার রাতে একতা ট্রেনের ৮টি টিকেটসহ জাহাঙ্গীর আলম নামে একজনকে আটক করা হয়েছে।তার বিরুদ্ধে মামলার প্রস্ততি চলছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হাবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

চুরির মামলায় স্বাক্ষী হওয়ার অপরাধে সাংবাদিকের চোখ নষ্ট করলো সন্ত্রাসীরা প্রধানমন্ত্রীর কাছে ন্যায় বিচার এবং সুচিকিৎসায় সাহায্য চেয়ে দিনাজপুরে সংবাদ সম্মেলন

চুরির মামলায় স্বাক্ষী হওয়ার অপরাধে সাংবাদিকের চোখ নষ্ট করলো সন্ত্রাসীরা প্রধানমন্ত্রীর কাছে ন্যায় বিচার এবং সুচিকিৎসায় সাহায্য চেয়ে দিনাজপুরে সংবাদ সম্মেলন

বীরগঞ্জে ইউপি চেয়ারম্যান ও মেম্বারের লাঞ্ছিতের ঘটনায় প্রাথমিক তদন্তে ইউএনও

হরিপুরে ডিজিটাল মেলার উদ্বোধন

হরিপুরে লকডাউনের প্রথম দিনে কঠোর অবস্থানে প্রশাসন

দেশের উন্নয়নে বিজ্ঞান শিক্ষার বিকল্প নেই -মনোরঞ্জন শীল গোপাল এমপি

তেঁতুলিয়ায় চা পাতার ন্যায্য মূল্যের দাবিতে আন্দোলনে চাষিরা

আটোয়ারীতে পাইপড ওয়াটার সাপ্লাই কাজের ভিত্তি প্রস্তর স্থাপন

হিলি স্থলবন্দর দিয়ে ভারত  থেকে এলো কাঁচামরিচ

হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে এলো কাঁচামরিচ

বিরামপুর ব্লাড ব্যাংক সদস্যদের দুই হাজারের বেশি রক্তদান ও ৩য বর্ষপূর্তি উপলক্ষে মিলন মেলা