Thursday , 11 November 2021 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ের ১১টি ইউনিয়নে ভোটগ্রহণ চলছে

ঠাকুরগাঁও প্রতিনিধি:
দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ৬টি এবং রানীশংকৈলের ৫টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ব্যালট পেপারের মাধ্যমে দুটি উপজেলার ১১টি ইউনিয়নের ৯৯টি কেন্দ্রে সকাল ৮টায় শুরু হওয়া ভোট চলবে বিকাল ৪টা পর্যন্ত।
জেলা নির্বাচন কর্মকর্তা সফিকুল ইসলাম বলেন, সকালেই প্রতিটি কেন্দ্রেই সকালে ব্যালট পেপার পৌঁছে দেওয়া হয়েছে। উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে। বেলা যত বাড়বে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি তত বাড়বে বলে আশা করছি।
সুষ্ঠু অবাধ নির্বাচন সম্পন্ন করতে নির্বাচনী এলাকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে।
এই দুটি উপজেলার ১১ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫২জন, সংরক্ষিত সদস্য পদে ১৪০জন এবং কাউন্সিলর পদে ৫৮৪জন প্রতিদ্ব›িদ্বতা করছেন। দুই লাখ তিন হাজার ৯৮জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

খানসামায় ৪ অবৈধ ইটভাটা মালিককে জরিমানা

দিনাজপুরে জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়ান দিবস পালিত

এলাকাবাসীর সহয়তায় মন্ডলপাড়া জামে মসজিদের কাজ সম্পন্ন

আইন-আদালতকে নিজের সুবিধায় ইচ্ছেমত ব্যবহার করছে সরকার ———-মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ভূল্লীতে সার ব্যাবসায়ীর জেল

খানসামায় বিলবোর্ড-ব্যানার-ফেস্টুন অপসারণ অভিযান

ঠাকুরগাঁওয়ে বর্ণিল আয়োজনে মোহনা টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বীরগঞ্জে নিজ পুত্রকে ঠান্ডা মাথার খুনি, কে এই লক্ষ্মন ঠাকুর?

নতুন উদ্যোক্তাদের কর্মশালায় বাংলাদেশ ব্যাংকের পরিচালক টেকশই উন্নয়নের ধারাকে বজায় রাখতে উদ্যোক্তাকে দক্ষ করে গড়ে তোলা হবে

হিমাগারের সামনে আলুবোঝাই যানবাহনের দীর্ঘ সারি