Saturday , 20 November 2021 | [bangla_date]

বাংলাদেশে আজ করোনায় মৃত্যুহীন দিন

করোনায় মৃত্যুহীন দিন পার করল বাংলাদেশ। আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও করোনা সংক্রমিত কারও মৃত্যু হয়নি।

বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে ১৭৮ জন। আগের দিন করোনায় সাতজনের মৃত্যু হয়েছিল। রোগী শনাক্ত হয়েছিল ২৫৩ জন।দেশে প্রথম করোনা সংক্রমণ শনাক্ত হয়েছিল গত বছরের ৮ মার্চ। এই ভাইরাসে দেশে প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ। এরপর কোনো দিন দু–একজনের, আবার কোনো কোনো দিন কারও মৃত্যু হয়নি পরের দুই সপ্তাহে।

সর্বশেষ গত বছরের ৩ এপ্রিল করোনায় কারও মৃত্যু হয়নি। পরদিন মৃত্যু হয় দুজনের। এরপর থেকে করোনা সংক্রমণ ও মৃত্যু বেড়েছে। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে চলতি বছরের মাঝামাঝিতে। দেশে করোনার ডেলটা ধরনের দাপটের মএদিকে আগস্টের শুরু থেকে দেশে করোনার গণটিকাদান শুরু হওয়ার পর সংক্রমণ ও মৃত্যু কমতে থাকে। এর মধ্যে এক দিনে মৃত্যু একজনেও নেমেছিল। তবে প্রথম কারও মৃত্যু হয়নি সর্বশেষ ২৪ ঘণ্টায়।

দেশে এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৭৩ হাজার ৮৮৯ জনের। তাঁদের মধ্যে মারা গেছেন ২৭ হাজার ৯৪৬ জন। সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৮ হাজার ৬ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় ১৯০ জন সুস্থ হয়েছেন।ধ্যে গত আগস্টের দুই দিন করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু সর্বোচ্চ ২৬৪ জনে পৌঁছায়।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় ১৫ হাজার ১০৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ১ দশমিক ১৮ শতাংশ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কাহারোলে ভাঙ্গা কালভার্টের পার্শ্ব দিয়ে ঝুঁকি নিয়ে জনসাধারণের চলাচল

দিনাজপুর মেডিকেল কলেজে ২০২৪-২০২৫ ওরিয়েন্টেশন ও পরিচিতিমুলক ক্লাশ

বিষ্ণু সভাপতি : মনোজিত সম্পাদক বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের কাউন্সিল অনুষ্টিত

আটোয়ারীতে আগ্নেয়াস্ত্র, ইয়াবা ও ভারতীয় নাগরিক সহ ১০ চোরাকারবারী আটক

ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের কার্যক্রমের উপর প্রেস রিলিজ

শীত উপহার কোয়ান্টাম ফাউন্ডেশন দিনাজপুর শাখা

বোচাগঞ্জে সার ডিলারকে ৭০ হাজার টাকা জরিমানা

দিনাজপুরে বিজিবির আন্তঃ জুডো প্রতিযোগীতায় চূড়ান্ত খেলায় রংপুর রিজিয়ন চ্যাম্পিয়ান \ সরাইল রিজিয়ন রানারআপ

পীরগঞ্জে সেনুয়া বাঁশবাড়ি জামে মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

দীর্ঘ ৬ মাস বিরতির পর ডাঃ কে এ মোহাম্মদ বদরুদ দোহা পীরগঞ্জে রোগী দেখছেন